Don't Miss
Home / আজকের সংবাদ / ঘরেই রেস্টুরেন্টের মতো সিচুয়ান নুডুলস!

ঘরেই রেস্টুরেন্টের মতো সিচুয়ান নুডুলস!

এমএনএ ফিচার ডেস্ক : ছোট খাটো ক্ষুধা হোক কিংবা লাঞ্চ/ডিনার, যেকোনো কিছুতে নুডুলসের জুড়ি নেই। রেস্টুরেন্টের নুডুলস সবার পছন্দ। বাড়িতে যতই চেষ্টা করুন না কেনো রেস্টুরেন্টের মতো নুডুলস তৈরি হয় না। আর চিন্তা নেই, রেস্টুরেন্টের মতো নুডুলস রান্না করতে পারবেন আজকের রেসিপি থেকে। রেস্টুরেন্ট স্বাদের পারফেক্ট সিচুয়ান নুডুলসের রেসিপিটা জেনে নিন। এই এক্সক্লুসিভ রেসিপিটি দিয়েছেন –মাকসুদা বেগম

উপকরণসমূহ:

২০০ গ্রাম হাক্কা নুডুলস, ৩ টেবিল চামচ তেল, ১টি মাঝারি আকৃতির পেঁয়াজ পাতলা করে কাটা, ৩ টেবিল চামচ রসুন কুচি, ৩ টেবিল চামচ আদা কুচি, ২টি কাঁচা মরিচ, ১টি গাজর কুচি, ১০টি বরবটি কুচি, ১ কাপ বাঁধাকপি কুচি, ১ কাপ ক্যাপসিকাম কুচি, ১/২ কাপ সিচুয়ান সস, পেঁয়াজ কলি সাজানোর জন্য।

প্রস্তুত প্রণালী:

১। প্রথমে নুডুলস সিদ্ধ করে পানি ফেলে দিন। সিদ্ধ নুডুলসের মধ্যে এক টেবিল চামচ তেল দিয়ে রাখুন।

২। এবার চুলায় একটি প্যান দিন। এতে তেল গরম হয়ে এলে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, আদা কুচি এবং রসুন কুচি দিয়ে উচ্চ তাপে কয়েক মিনিট ভাজুন।

৩। এরপর এতে গাজর, বরবটি, বাঁধাকপি দিয়ে ৮-১০ মিনিট রান্না করুন। সবশেষে ক্যাপসিকাম দিয়ে দুই মিনিট রান্না করুন।

৪। এতে লবণ, চিনি এবং সিচুয়ান সস দিয়ে নাড়ুন।

৫। এবার এতে সিদ্ধ নুডুলস দিয়ে কিছুক্ষণ রান্না করুন।

৬। ব্যস তৈরি হয়ে গেলো রেস্টুরেন্ট স্বাদের সিচুয়ান নুডুলস।

টিপস:

আপনি চাইলে এতে মুরগির মাংস এবং চিংড়ি মাছ দিয়ে দিতে পারেন। সিচুয়ান সস বাজারে কিনতে পাওয়া যায়। ঘরে তৈরি করতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিন সস তৈরির রেসিপিটি।

x

Check Also

লাভজনক হয়েও ১০১ কোটি টাকা পরিশোধে বিএসসির গড়িমসি, বিপাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম প্রতিনিধি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়া সত্ত্বেও বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এখনো ১০১ কোটি টাকার ...