Don't Miss
Home / আজকের সংবাদ / চট্টগ্রামে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

চট্টগ্রামে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : মিরসরাই ও সীতাকুণ্ডের পর চট্টগ্রামে আকবর শাহ থানা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। ওই দুটি বাড়িতে আজ সোমবার বিকেলে অভিযান শুরু করেছে পুলিশ।

পুলিশ জানায়, জঙ্গি আস্তানা সন্দেহে আজ সোমবার বিকেল পৌনে চারটার দিকে আকবর শাহ থানা এলাকায় কর্নেল হাট সিডিএ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের চারতলা ভবন ঘিরে অভিযান শুরু করে পুলিশ। এর তিন কিলোমিটার দূরে ঈশান মহাজন লেনের একটি চারতলা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।

সিডিএ এক নম্বর রোডের ৪০-৪১ নং মমহ নিবাস নামের চারতলা ভবনটি ঘিরে রেখেছে পুলিশ। সেখানে তল্লাশি চালানোর কথা জানান ডবলমুরিং জোনের সহকারী কমিশনার এ বি এম ফয়েজুল ইসলাম।

তিন কিলোমিটারের মধ্যে উত্তর কাট্টলী এলাকার ঋশি সাহার মালিকানাধীন ৫তলা বাড়িটিও ঘিরে রাখা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুদিকের দুটি বাড়িতে এই অভিযান চলছে।

ঘটনাস্থল থেকে প্রতিবেদক জানান, ওই দুটি স্থানে পুলিশ সদস্যদের পাশাপাশি সোয়াট, র‌্যাব ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা রয়েছেন।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার নাজমুল হাসান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে। ওই দুটি বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ।

বাড়ি দুটির সামনে সোয়াট দলের সদস্যরা রয়েছেন। উৎসুক জনতারও ভিড় রয়েছে ওই বাড়ি দুটির সামনে।

কুমিল্লায় গ্রেপ্তার সন্দেহভাজন দুই জঙ্গির দেওয়া তথ্যে গত ৭ মার্চ মিরসরাই উপজেলায় একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে বোমা ও চাপাতি উদ্ধার করেছিল পুলিশ।

এরপর গত বুধবার সীতাকুণ্ড উপজেলায় দুটি জঙ্গি আস্তানায় পুলিশ অভিযান শুরু করে। একটি বাড়ি থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়। একই এলাকার কলেজ রোডে ছায়ানীড় নামে একটি ভবনে পাঁচজন নিহত হন, উদ্ধার করা হয় কয়েক ডজন বোমা ও বোমা তৈরির সরঞ্জাম।

x

Check Also

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, স্পিকার হচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ...