Don't Miss
Home / জাতীয় / চব্বিশ ঘন্টায় করোনায় মৃত্যু ১৫, শনাক্ত ৩৯১ জন

চব্বিশ ঘন্টায় করোনায় মৃত্যু ১৫, শনাক্ত ৩৯১ জন

এমএনএ সংবাদ ডেস্ক :  করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত) আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৩৯১ জনের। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এখন পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৪২ হাজার ২৬৮ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৯ হাজার ৯৩২ জন।

গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২ দশমিক ৬৮ শতাংশ।

গতকালের তুলনায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। গতকাল করোনায় আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়। আর করোনার সংক্রমণ শনাক্ত হয় ৪৪৩ জনের।

গত ২৪ ঘণ্টায় যে ১৫ জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে পুরুষ ১২ জন, নারী ৩ জন। তাঁদের মধ্যে ১৫ জনই মারা গেছেন হাসপাতালে।

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। দেশে সংক্রমণ শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুর দিক থেকে নতুন রোগী ও শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। তবে ডিসেম্বর থেকে সংক্রমণ আবার কমতে শুরু করে। তিন সপ্তাহের বেশি সময় ধরে রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে।

 

x

Check Also

পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিরোধীদলীয় নেতার আহ্বান

এমএনএ প্রতিবেদক পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ...