Don't Miss
Home / হোম স্লাইডার / চলছে মিমের বিয়ের আনুষ্ঠানিকতা
একটি পাঁচাতারা

চলছে মিমের বিয়ের আনুষ্ঠানিকতা

এমএনএ বিনোদন ডেস্ক : বিয়ের পিঁড়িতে বসলেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচাতারা হোটেলে সনাতন পদ্ধতিতে বিয়ের আনুষ্ঠানিকতার কাজ চলছে। এর আগে সোমবার (৩ জানুয়ারি) পরিবার নিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান সারেন মিম।গত ১০ নভেম্বর ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে আংটিবদলের কথা জানান মিম। নিজের জন্মদিনে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সন্ধ্যায় দুই পরিবারের উপস্থিতিতে বাগদানও সম্পন্ন হয়। সেই সনিকেই আনুষ্ঠানিকভাবে বিয়ে করছেন আজ।

২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। বর্তমানে মিমের হাতে রয়েছে আবু রায়হান জুয়েলের ‘পথে হলো দেখা’, দীপঙ্কর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমার কাজ। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমা।

x

Check Also

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বাড়লো জ্বালানি তেলের দাম, সরকার বলছে বাধ্য হয়েই মূল্য বৃদ্ধি

এমএনএ প্রতিবেদক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি ...