Don't Miss
Home / আজকের সংবাদ / চিটাগংকে বড় ব্যবধানে হারাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স

চিটাগংকে বড় ব্যবধানে হারাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স

এমএনএ স্পোর্টস ডেস্ক : বিপিএলের পঞ্চম আসরে প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে ওঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে টুর্নামেন্টের তৃতীয় আসরের চ্যাম্পিয়নরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে চিটাগং ভাইকিংস নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রানে আটকে যায়। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৭.২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
কুমিল্লার হয়ে জস বাটলার সর্বোচ্চ ৪৮ রান করেন। লিটন দাস আউট হন ২৩ রান করে। ইমরুল কায়েস ৩১ বলে ৩৩ এবং মারলন স্যামুয়েলস ১৮ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন।
চিটাগং ভাইকিংসের বোলারদের ব্যর্থতার মধ্যেও আলো কাড়েন শুভাশিস রায়। ৩.২ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। সদ্য বিয়ে করা তাসকিন আহমেদ ৩ ওভারে ৩৬ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।
১৪৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে লিটন ও বাটলার মিলে ২৬ রানে ৪৩ রানের জুটি গড়রে উড়ন্ত সূচনা পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিটন ফিরে যাওয়ার পর কায়েসকে নিয়ে ৫৭ রানের জুটি গড়ে কুমিল্লার জয়কে সময়ের ব্যাপারে পরিণত করেন বাটলার।
দলীয় ১০০ রানের মাথায় বাটলার আউট হয়ে ফিরে যাওয়ার পর স্যামুয়েলস ও ইমরুল মিলে ৪৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।
এর আগে দারুণ শুরুর পর পথ হারিয়ে ফেলা চিটাগং ভাইকিংস অল্প রানেই আটকে যায়। প্রথম ৮ ওভারে ৮০ রান করা দলটি তালগোল পাকিয়ে শেষ ১২ ওভারে করে মাত্র ৬৩ রান।
চিটাগংয়ের হয়ে রনকি ২১ বলে চারটি চার ও তিনটি ছক্কায় সর্বোচ্চ ৪০ রান করেন। সৌম্য খেলেন ৩৩ বলে ৩৮ রানের ইনিংস। এছাড়া দিলশান মুনারাবিরা করেন ২১ রান। সিকান্দার রাজা ১৩ বলে ১৮ রান করলেও এনামুল হক বিজয় (৩), মিসবাহ-উল-হক (৬), লুইস রিকি (৯) ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দেন।
কুমিল্লার সফলতম বোলার মোহাম্মদ সাইফউদ্দিন। ৪ ওভারের স্পেলে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এছাড়া ডোয়াইন ব্রাভো দুটি এবং আল-আমিন ও মোহাম্মদ নবীন নেন একটি করে উইকেট। আফগান স্পিনার মোহাম্মদ রশিদ কোনো উইকেট না পেলেও ৪ ওভারে দেন মাত্র ২১ রান।
চলতি বিপিএলে দ্বিতীয় ম্যাচে এটি কুমিল্লার প্রথম জয়। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচেই হারের মুখ দেখল চিটাগং। বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে দুপুর দুইটায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে চিটাগং। অন্যদিকে ১২ নভেম্বর তৃতীয় ম্যাচে কুমিল্লা খেলবে রাজশাহীর বিপক্ষে। একদিনের প্রথম ম্যাচে চিটাগংয়ের প্রতিপক্ষ খুলনা।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...