Don't Miss
Home / আজকের সংবাদ / চীন ভারত সীমান্তে আবার সংঘর্ষ

চীন ভারত সীমান্তে আবার সংঘর্ষ

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক :  সীমান্ত নিয়ে বিরোধের জেরে চীন এবং ভারতীয় সেনাদের মধ্যে আবারো সহিংসতার ঘটনা ঘটেছে,ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ সংবাদ জানিয়োছে।বিলম্বে প্রাপ্ত সংবাদে জানা যায়,  তিনদিন আগে উত্তর সিকিমে এই সহিংসতা হয়েছে ।

সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনা অনেক বেশি বিরাজমান। বিতর্কিত সীমান্তবর্তী অঞ্চলে মারাত্মক সংঘর্ষের পর থেকে এটা বেড়েই চলছে।

গত জুন মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় একটি সংঘর্ষে কমপক্ষে ২০ জন ভারতীয় সেনা মারা গিয়েছিল। চীনও হতাহতের খবর প্রকাশের বিষয়ে কোনও মন্তব্য করেনি।

সিকিমের নাকু লা পাসে সর্বশেষ সংঘর্ষটি হয়েছে বলে ভারতীয় সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, একটি চীনা টহল ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছিল এবং তাকে বাধ্য করা হয়েছিল। এখনও পর্যন্ত ভারত বা চীন থেকে সরাসরি কোন মন্তব্য করা হয়নি।

x

Check Also

স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

এমএনএ রাজনীতি ডেস্কঃ শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন ...