Don't Miss
Home / হোম স্লাইডার / চুরি হওয়া মূর্তির ছিন্ন মাথার খোঁজ মিললো ২৫ বছর পর
মূর্তির ছিন্ন মাথা

চুরি হওয়া মূর্তির ছিন্ন মাথার খোঁজ মিললো ২৫ বছর পর

এমএনএ ফিচার ডেস্ক : কানাডার নিউ বার্নসউইক প্রদেশের একটি সমাধিস্থল। সেখানকার এক সমাধির সামনে ছিল বড়সড় একটি ভাস্কর্য। দুই দশকের বেশি সময় আগে সেখান থেকে ঐ ভাস্কর্যের মাথা চুরি হয়ে যায়। কে বা কারা সেটি ভেঙে নিয়ে যায়, সে খোঁজ পাওয়া যায়নি কখনোই। তবে এত বছর পর এসে সেই চুরি হওয়া মাথার সন্ধান মিলেছে। কে বা কারা সেটি ভাঙা ভাস্কর্যের পাশে সেটা রেখে গেছে, তা জানা যায়নি।দীর্ঘ ২৫ বছর পর ফিরে এসেছে ১২১ বছর আগে সমাহিত ১৫ বছরের তরুণী জেনি স্টিভসের স্মরণে তৈরি মূর্তিটির ছিন্ন মস্তক। কানাডার নিউ ব্রন্সুইকের ছোট্ট দ্বীপ শহর হিলসবার্গের পুরনো কবরস্থান গ্রেস আইল্যান্ড সিমেট্রি’তে জেনিকে সমাহিত করা হয়েছিল।

জেনির পরিবার তার স্মরণে ইতালিয়ান মার্বেল পাথরের একটি মূর্তি স্থাপন করেছিল কবরের পাশেই। অসংখ্য ঘটনার সাক্ষী জেনির সেই মূর্তিটি নিয়ে ছড়িয়ে পরে নানা অশরীরী ক্ষমতার গুজব। এর জেরেই গেল শতকের শেষ দিকে মূর্তিটির মাথা ভেঙে নিয়ে যায় কে বা কারা। পুলিশে অভিযোগ দিয়েও লাভ হয়নি। অবশেষে প্রায় ২৫ বছর পর অক্ষত অবস্থায় জেনির মূর্তির সেই ছিন্ন মস্তকটি ফিরে এসেছে।

জেনির এক ভাইপোর মেয়ে ক্যাথলিন ওল্লাচি জানান, তারা ধরেই নিয়েছিলেন ভেঙে নেয়া মাথাটি আর কখনো ফিরে পাওয়া যাবে না। আবারো মূর্তির অলৌকিক ক্ষমতার গুজবের কারণে সেটি ২৫ বছর ধরে প্রতিস্থাপন করারও উদ্যোগ নেওয়া হয়নি। মূর্তির অলৌকিক ক্ষমতা নিয়ে গুজব সত্য নয় বলেও দাবি করেন ক্যাথলিন ওল্লাচি। তবে ছিন্ন মস্তকের ফিরে আসাকে অলৌকিক বলতে বাধা নেই তার।

তিনি আরো জানান, ১৯৯৫ সালের দিকে মূর্তিটির মাথা ভাঙার পর তার বোন থানায় অভিযোগও করেছিলেন। তবে দীর্ঘ সময় ধরেও পুলিশ সেই রহস্যের কোনো কিনারা করতে পারেনি। তারাও আশা ছেড়ে দিয়েছিলেন। এর মধ্যে সম্প্রতি একদিন কবরস্থানের তত্ত্বাবধায়ক জেনির মূর্তির ছিন্ন মস্তকটি নিয়ে বাড়িতে হাজির হন।

ক্যাথলিন ওল্লাচি বলেন, তাদের যে স্বজনদের উদ্যোগে মূর্তিটি তৈরি করা হয়েছিল তারাই সেটি ঠিক করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। এদিকে, নিউ ব্রন্সুইক পুলিশের অপরাধ বিভাগ মাথাটি ফিরে পাওয়ার কথা জানিয়েছে এক ফেইসবুক পোস্টে। পুলিশের ভাষ্য, তারাও জেনির পরিবারের সদস্যদের মতোই আশা ছেড়ে দিয়েছিলেন।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...