Don't Miss
Home / হোম স্লাইডার / বিয়ে সারলেন বরুণ-কিয়ারা ?
: বরুণ ধাওয়ান ও কিয়ারা

বিয়ে সারলেন বরুণ-কিয়ারা ?

এমএনএ বিনোদন ডেস্ক : বরুণ ধাওয়ান ও কিয়ারা আদভানির কয়েকটি ছবি শেয়ার করেছেন করণ জোহর। এরপর জল্পনা তুঙ্গে। নেটিজেনদের চোখ আটকে গেছে ছবিগুলোতে।করণ জোহরের শেয়ার করা ছবিতে বিয়ের সাজে দেখা গেছে বরুণ-কিয়াকে। লাল রঙের লেহেঙ্গা পরে কনের সাজে ধরা দিয়েছেন কিয়ারা। আর তাকে জড়িয়ে কপালে চুমু খাচ্ছেন বরুণ। তার পরনে ছিল সাদা রঙের শেরওয়ানি, মাথায় পাগড়ি।

অনেকের মনে প্রশ্ন, বিয়ে সারলেন বরুণ-কিয়ারা? আসলে ব্যাপারটি তা নয়। শেয়ার করা ছবিগুলো ‘যুগ যুগ জিও’ সিনেমার। এটি প্রযোজনা করেছেন করণ জোহর। ২০২২ সালের ২৪ জুন মুক্তি পাবে সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর, নীতু কাপুর।

সিনেমায় বরুণের বাবার ভূমিকায় অভিনয় করেছেন অনিল কাপুর। এ সিনেমার মাধ্যমে প্রায় সাত বছর পর বড়পর্দায় ফিরছেন নীতু কাপুর। এর আগে ‘বেশরম’ সিনেমায় দেখা গেছিল তাকে। করণের শেয়ার করা ছবিতে তাদেরও দেখা গেছে। ‘যুগ যুগ জিও’ সিনেমার গল্প বরুণ-কিয়ারার পরিবারকে কেন্দ্র করেই আবর্ত হয়েছে। তার ধারণাও পাওয়া গেছে করণ জোহরের ক্যাপশন থেকে।

শেয়ার করা ছবি চোখ কপালে তুলে দিয়েছে নেটিজেনদের। তা আর বলার অপেক্ষা রাখে না। পোস্টের কমেন্টস বক্স দেখলেও তা বোঝা যাচ্ছে। একজন লিখেছেন, ‘কী ভালো যে লাগছে সবাইকে। আমি তো রীতিমতো চিৎকার দিয়েছি!’‘যুগ যুগ জিও’ সিনেমাটি নির্মাণ করেছেন রাজ মেহতা। এর আগে ‘গুড নিউজ’ সিনেমাটি করেছিলেন তিনি। ২০২০ সালের নভেম্বরে শুরু হয়েছিল ‘যুগ যুগ জিও’ সিনেমার শুটিং। করোনার কারণে একাধিকবার বন্ধ হয়ে গিয়েছিল কাজ। তবে সব বাধা পেরিয়ে কাজটি শেষ হওয়ায় বেশ উৎফুল্ল বরুণ ও কিয়ারা।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...