Don't Miss
Home / আজকের সংবাদ / চৌধুরী কামাল ইবনে ইউসুফ আর নেই

চৌধুরী কামাল ইবনে ইউসুফ আর নেই

এমএনএ জাতীয় ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার বেলা ১টার দিকে হাসপাতালে মারা যান তিনি।

চৌধুরী কামাল ইবনে ইউসুফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এ ছাড়া তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। গত ২৯ নভেম্বর তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।
বিএনপির এই নেতা ফরিদপুর–৩ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মন্ত্রিসভায় ১৯৯১ সালে স্বাস্থ্যমন্ত্রী ও ২০০১ সালে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের  দায়িত্ব পালন করেন। সাবেক এই মন্ত্রীকে ফরিদপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

x

Check Also

আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ...