Don't Miss
Home / হোম স্লাইডার / জবি শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

জবি শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

এমএনএ ক্যাম্পাস রিপোর্ট : পুরাতন কেন্দ্রীয় কারাগারের জায়গা হলের জন্য বরাদ্দ ও নতুন হল নির্মাণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।

আজ রবিবার সকালে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে

আবাসিক হল নির্মাণের দাবিতে রায়সাহেব বাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন জগন্নাথের শিক্ষার্থীরা।

শাখারি বাজার এলাকায় অবস্থান নিতে গেলে এ সংঘর্ষ হয়।

জানা গেছে, ছাত্রলীগের ব্যানারে ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়ে আন্দোলনকারীদের সকল কর্মসূচি পালনের নির্দেশ দেন সংগঠনটির নেতাকর্মীরা। তবে আন্দোলনকারীরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন চালিয়ে যাওয়ার দাবি জানালে ক্যাম্পাসের প্রধান ফটকে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি শিক্ষার্থীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এ হামলায় অন্তত ২০ জনের মতো শিক্ষার্থী আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেলসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

ট্যাগ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আন্দোলন,  শিক্ষার্থী, ছাত্রলীগ
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...