Don't Miss
Home / আজকের সংবাদ / জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ, ফ্লাই পাস্ট অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ, ফ্লাই পাস্ট অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

এমএনএ প্রতিবেদক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম জাতীয় প্যারেড গ্রাউন্ডে উপস্থিতি।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কুচকাওয়াজে অংশগ্রহণকারী বাহিনীর সালাম গ্রহণ করেন।

এছাড়াও অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দেশি-বিদেশি কূটনীতিক ও অতিথিরা উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায়, সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় জাতীয় প্যারেড স্কয়ারে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ আয়োজন বন্ধ ছিল।

পরবর্তীতে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এবারের স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন করে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়। রমজানের শুরু থেকেই প্যারেড স্কয়ারে প্রস্তুতি নেওয়া হয়।

কুচকাওয়াজ উপভোগ করতে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী হাজারো দর্শনার্থী জাতীয় প্যারেড গ্রাউন্ডে ভিড় করেন। অনেকের হাত ও মাথায় লাল-সবুজের জাতীয় পতাকা শোভা পেতে দেখা যায়।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...