Don't Miss
Home / শিক্ষাঙ্গন / জাবির ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষার সংশোধিত সময়সূচি

জাবির ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষার সংশোধিত সময়সূচি

এমএনএ ক্যাম্পাস রিপোর্ট : জাতীয় বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৬ সালের অনার্স ৪র্থ বর্ষ -এর শুধুমাত্র ৩ অক্টোবর এবং ১২ অক্টোবর তারিখের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

তাই ৩ অক্টোবরের স্থগিত পরীক্ষা ১২ অক্টোবর এবং ১২ অক্টোবরের স্থগিত পরীক্ষা ২৩ অক্টোবর প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিট থেকে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।

পরীক্ষার বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info) থেকে জানা যাবে।

আজ মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর এ তথ্য জানিয়েছে।

x

Check Also

জ্বালানী সংকটে রোববার থেকে অফিস সময় ৯টা-৪টা, শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত রোববার

বিশেষ প্রতিনিধি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকট মোকাবিলায় সরকার একাধিক কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ গ্রহণ ...