Don't Miss
Home / আজকের সংবাদ / জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?

জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : চলতি সপ্তাহের ৩১ ডিসেম্বর ২০১৭ থেকে ০৬ জানুয়ারি ২০১৮ এই সাত দিনের রাশিফল নিয়ে তৈরি হয়েছে এ বিশেষ প্রতিবেদন। নতুন সূর্যালোকে জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : চলতি সপ্তাহে আপনার ভ্রমণ হতে পারে। ছোট ভাইবোনের ব্যাপারে চিন্তিত হতে পারেন। পরিবহন ব্যবসায়ীদের বিশেষ সতর্কতার প্রয়োজন হবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসু হবে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। ক্রীড়া বা কোনো ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) : চলতি সপ্তাহে আপনার মনের কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা আদায় হতে পারে। গৃহে অতিথি আসতে পারে। সুন্দর ব্যবহারের মাধ্যমে কোনো সমস্যা সমাধান করতে সক্ষম হবেন। ভ্রমণ হতে পারে। শিল্প ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্তদের জন্য সময় অনুকূল থাকবে।
মিথুন রাশি (২২ মে-২১ জুন) : চলতি সপ্তাহে আপনি বিশেষ কোনো রংয়ের প্রতি আগ্রহবোধ করবেন। মনের বিশেষ কোনো আশা পূরণ হতে পারে। কারও কারও ক্ষেত্রে আবাসন পরিবর্তন হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ বাড়বে। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। প্রয়োজনে অভিজ্ঞ কারও পরামর্শ নিন। কাজকর্মে সাময়িক বিড়ম্বনায় পড়তে হতে পারে। কারও কারও ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা যেতে পারে। নগদে কিংবা ব্যাংকে অর্থ আসতে পারে। গৃহে অতিথি আসতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) : চলতি সপ্তাহে আপনার সাময়িকভাবে দায়দায়িত্ব বাড়বে। মানসিক চাপ নিয়ন্ত্রণে ইয়োগা বা ধ্যান করতে পারেন। আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। চলাফেরায় অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। পাওনা অর্থ আদায় হতে পারে। ব্যাংকিং সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। কোথাও বেড়াতে যেতে পারেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসু হবে।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ অগাস্ট) : চলতি সপ্তাহে আপনার আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। বড় ভাইবোনের সহযোগিতা ও পরামর্শ পেতে পারেন। ভ্রমণ হতে পারে। বেকারদের কেউ কেউ নতুন চাকরি লাভ করতে পারেন। রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের জনসম্পৃক্ততা বাড়বে। সামাজিক কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন। পাওনা আদায় হতে পারে।
কন্যা রাশি (২৪ অগাস্ট-২৩ সেপ্টেম্বর) : চলতি সপ্তাহে চাকুরিপ্রার্থীরা আশাব্যঞ্জক কোনো খবর লাভ করতে পারেন। কারও কারও ক্ষেত্রে পেশাগত পদোন্নতির যোগ রয়েছে। পেশাগত কাজের চাপ বাড়তে পারে। রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের বিশেষ সচেতনতার প্রয়োজন আছে। বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাত হতে পারে। বড় ভাইবোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পুরানো কোনো রোগে ভুগতে হতে পারে। স্বাস্থ্যবিধি মেনে চলুন।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : চলতি সপ্তাহে আপনার দূরে কোথাও ভ্রমণ হতে পারে। কারও কারও ক্ষেত্রে তীর্থযাত্রা হতে পারে। ভাগ্যোন্নয়নে বিশেষ কারও সহযোগিতা আশা করতে পারেন। পেশাগত কাজে দায়দায়িত্ব বাড়বে। রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের ব্যস্ততা বাড়বে। আয় উপার্জন বৃদ্ধির যোগ রয়েছে। সাময়িকভাবে প্রতিকূল সময় পার করতে হতে পারে। বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হতে পারে। কারও কারও ক্ষেত্রে হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : চলতি সপ্তাহে আপনাকে সাময়িকভাবে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হতে পারে। আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। আইনগত বিষয়ে সচেতন থাকলে ভালো করবেন। কেউ আপনার বিরুদ্ধে বদনাম রটাতে পারে। সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এমন কিছু থেকে বিরত থাকলে ভালো করবেন। উত্তরাধিকারসূত্রে সম্পত্তি লাভ করতে পারেন। দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকবে। প্রবাস সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। তীর্থযাত্রা হতে পারে। বন্ধুবান্ধবের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : চলতি সপ্তাহে আপনি উত্তরাধিকারসূত্রে সম্পত্তির মালিকানা পেতে পারেন। কোনো বিষয়ে চুক্তি হতে পারে। বিয়ে কিংবা কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া হতে পারে। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পেশাগত দায়দায়িত্ব বাড়বে।
কর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : চলতি সপ্তাহে আপনার সাময়িকভাবে শরীর কম ভালো যেতে পারে। স্বাস্থ্যবিধি মেনে চলুন। কর্মপরিবেশে কোনো ধরনের জটিলতা দেখা যেতে পারে। দা্ম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ভুলবোঝাবুঝি এড়াতে সরাসরি কথা বলুন। নতুন চুক্তি ঝুঁকিপূর্ণ। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা রয়েছে। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এমন কিছু না করলেই ভালো করবেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : চলতি সপ্তাহে আপনি ক্রীড়া কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন। শারীরিক অবহেলার কারণে সাময়িক ‍অসুস্থতায় ভুগতে হতে পারে। স্বাস্থ্যবিধি মেনে চলুন। কারও কারও বিয়ের কথা হতে পারে। কোনো বিষয়ে চুক্তি হতে পারে। নব দম্পতির সন্তানলাভের যোগ রয়েছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : চলতি সপ্তাহে আপনি কারও কারও ক্ষেত্রে আবাসন পরিবর্তন হতে পারে। আপনার কোনো মনোবাসনা পূর্ণ হতে পারে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে ব্যস্ততা বাড়বে। ক্রীড়ায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। পেশাগত কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। সন্তানের কোনো বিষয়ে চিন্তিত হতে পারেন। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা হতে পারে। কোনো বিষয়ে চুক্তি হতে পারে।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
x

Check Also

লেবানন-ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ...