আজ রবিবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
December 31, 2017
এমএনএ ফিচার ডেস্ক : আজ ৩১ ডিসেম্বর ২০১৭, রবিবার। নতুন সূর্যালোকে আজ রবিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
সিদ্ধান্ত নেবার সময় অহংকারকে প্রশয় দেবেন না। ফেলে রাখা সমস্যাগুলির শীঘ্রই সমাধান করা প্রয়োজন এবং আপনি জানেন যে আপনাকে কোথাও থেকে শুরু করতেই হবে।
আজকের দিনে কোন স্বার্থপর ব্যক্তিকে এড়িয়ে চলুন যিনি আপনাকে কিছু দুশ্চিন্তায় ফেলতে পারেন। আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন- যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে। অন্যদের ব্যাপারে আপনার জড়িত থাকা আজ এড়ানো উচিত। প্রেমের জীবন গতিশীল হবে। ঊর্ধ্বতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহস বাড়িয়ে তুলবে। আপনাদের মধ্যে কেউ কেউ দূরযাত্রায় উদ্যোগী হবেন। একটি দীর্ঘ সময় পরে, শুধুমাত্র ভালবাসা দিয়ে আপনি এবং আপনার সঙ্গী কোন মারামারি ও তর্কছাড়া একসঙ্গে একটি শান্তিপূর্ণ দিন কাটাবেন। আজ আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা ৯। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
মেষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। সকালের দিকে কোনো গুরুত্বপূর্ণ সাক্ষাৎ বা সিদ্ধান্ত নিতে পারেন। প্রশাসনিক কোন ব্যক্তির সাথে আপনার আলোচনায় অগ্রগতি হবে। বকেয়া টাকা আদায়ে সক্ষম হবেন। আজ থার্টিফাস্ট উপলক্ষে কোনো বন্ধুর বাড়ীতে আপ্যায়ণে অংশ নিতে পারেন। ব্যবসায়িক যোগ বলবান থাকবে। খুচরা ও পাইকারী ব্যবসায় ভালো আয় হবে।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
আজ বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মস্থলে কোনো ভালো সংবাদ পেতে যাচ্ছেন। আপনার পদমর্যাদা বৃদ্ধি পাবে। রাজনৈতিক ও সাঙ্গঠনিক কাজে সফলতা আসবে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে। জমি ভূমি সংক্রান্ত বিষয়ে সাফল্য আশা করতে পারেন।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক জাতিকার আজ ব্যয় বৃদ্ধি পাবে। অহেতুক কিছু সঞ্চিত অর্থের ব্যয় হয়ে যাবে। প্রবাসীদের দিনটি কিছুটা ঝামেলা পূর্ণ। ব্যবসায়িক প্রয়োজনে দূরে কোথাও যেতে হতে পারে। প্রবাসীরা কর্মস্থলে কোনো ভালো সংবাদ পেতে পারেন। বিদেশ যাত্রার সুযোগ আসবে। পরিবার পরিজন নিয়ে দূরে কোথাও বেড়াতে যেতে পারেন।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
আজ কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। কর্মস্থলে কোনো ভালো পরিবর্তন হতে চলেছে। বেকারদের সাকালের দিকে চাকরি সংক্রান্ত ইন্টারভিউ ভালো হবে। ব্যবসায় বড় ভাই বা বন্ধুর সাহায্য পেতে চলেছেন। টিকাদারি ব্যবসায় নতুন কোনো অর্ডার পাওয়ার সম্ভাবনা প্রবল। বকেয়া টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। কিছু সফলতা আসতে পারে। রাতে বন্ধুদের সাথে কোনো অনুষ্ঠানে ব্যস্ত হতে পারেন।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক-জাতিকাদের কর্ম লাভের যোগ প্রবল। কর্মস্থলে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। নতুন কোন দায়িত্ব পেতে পারেন। সরকারি চাকরিজীবীদের সাফল্য আসবে। পদস্ত কর্মকর্তার আনুকূল্য লাভে সক্ষম হবেন। রাজনৈতিক ও সামাজিক কাজে ব্যস্ততা বাড়তে পারে। পিতার সাথে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যা রাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রার প্রক্রিয়ায় অগ্রগতি হবে। বিদ্যার্থীরা কোনো পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকতে পারেন। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার যোগ প্রবল। প্রবাসীরা সফল হবেন। কোনো ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে অংশ নিতে পারেন। ব্যবসায়িক যোগাযোগ থেকে লাভবান হবেন।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা-পান্না।
তুলা রাশির জাতক-জাতিকার সকাল সকালই পাওনাদারের তাগাদা আসা শুরু করবে। ব্যাংকঋণ এর কিস্তি সম্পর্কিত কোনো চূড়ান্ত চিঠি পেতে পারেন। বকেয়া বিল আদায়ের চেষ্টা জোরদার করুন। ট্যাক্স ও আয়কর সংক্রান্ত জটিলতায় পড়তে পারেন। সতর্ক থাকবেন। কোনো পুলিশী হয়রানির শিকার হতে যাচ্ছেন।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
আজ বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার হবে। অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। অংশিদারী ব্যবসায় সাফল্য আশা করতে পারেন। ব্যবসায়িক চুক্তি করার সময় ভালো করে পড়ে নেবেন। মানসিক অস্থিরতা কমে আসবে। জীবন সাথীকে কোনো উপহার দিতে পারেন।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
ধনু রাশির জাতক-জাতিকাদের দিনটি ভালো নয়। শারীরিক ভাবে দূর্বল থাকবেন। সিজেনাল অসুখে ভুগতে পারেন। কর্মস্থলে কোনো সহকর্মীর সাথে বিরোধ হবার আশঙ্কা দেখা যায়। কর্মচারীদের কারো দ্বারা আর্থিক ও ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। ব্যবসায়িক আলোচনায় আশানুরুপ অগ্রগতি হবে না। গোপন শত্রু বৃদ্ধি পাবে।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকারা রোমান্টিক প্রস্তাব পেতে পারেন। শিল্পী ও কলাকুশলীদের দিনটি শুভ সম্ভাবনাময়। সন্তানের সাথে কোনো বিনোদন কেন্দ্রে ঘুরতে যেতে পারেন। সৃজনশীল কাজের সাথে জড়িত শিল্পী ও ডিজাইনারদের দিনটি ভালো যাবে। ব্যবসায়িক কোনো কাজে অগ্রগতি হতে পারে।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক-জাতিকার বাড়ীতে কোনো আত্মীয় আসতে পারে। প্রত্যাশা পূরণের যোগ প্রবল। গৃহের জন্য আসবাবপত্র বা নিত্য ব্যবহার্য্য দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারেন। ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন। যানবাহন ক্রয়ের যোগ প্রবল। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
আজ মীন রাশির-জাতক জাতিকারকোনো প্রতিবেশীর বিবাহের অনুষ্ঠানে অংশ নেবার যোগ। বৈদেশীক বাণিজ্যে ভালো আয় হতে পারে। কম্পিউটার কম্পোজার ও মুদ্রন ব্যবসায়ীদের আয় রোজগার বাড়তে পারে। ছোট ভাই বোনের সাথে কোনো কারনে বিরোধ হবার আশঙ্কা। মেইল বা পত্র যোগাযোগ থেকে লাভবান হবেন।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
দিনটি আপনার আজ যাবে কেমন রবিবারের 2017-12-31