Don't Miss
Home / হোম স্লাইডার / জ্বালানির মতো খাদ্যশস্যের দামও বাড়ছে : অর্থমন্ত্রী
অর্থনীতির সব সূচক ছিল ঊর্ধ্বমুখী

জ্বালানির মতো খাদ্যশস্যের দামও বাড়ছে : অর্থমন্ত্রী

এমএনএ অর্থনীতি ডেস্ক : দেশে জ্বালানির দাম যেভাবে বাড়ছে, ঠিক একইভাবে খাদ্যশস্যের দামও বাড়ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।বুধবার (২৭ অক্টোবর) দুপুরে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।এলএমজি (তরলায়িত প্রাকৃতিক গ্যাস) নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে ইনফ্লেশন (মুদ্রাস্ফীতি) আমাদের ধারণার মধ্যেই আছে। ওভারঅল ইনফ্লেশন বাড়েনি। আমরা প্রতিনিয়ত ইনফ্লেশন পর্যালোচনা করেই আপডেট নিই। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তবে জ্বালানির দাম যেভাবে বাড়ছে খাদ্যশস্যের দামও সেভাবে বাড়ছে।

তিনি বলেন, ডলারের প্রাইজ তো আমরা ফিক্স করে রাখিনি, এটা ফিক্সড নয়। এটা ডিমান্ড ও সাপ্লাইয়ের ওপর ডিপেন্ড করে। ডিমান্ড যদি বেশি থাকে আর সাপ্লাই যদি কম থাকে তাহলে ডলারের দাম বাড়বে। এটা স্বাভাবিকভাবেই এডজাস্ট করে নেয়। অতীত থেকে আমরা যেভাবে করে আসছি, সেভাবেই হয়ে আসছে। এখানে আইএমএফ কী বলেছে, আমি জানি না।অর্থমন্ত্রী আরও বলেন, আইএমএফ পরামর্শ দিতে পারে, কারণ তারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার। আমাদের অর্থনীতির সঙ্গে তারা ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু তারা আমাদের সিদ্ধান্ত নিতে বলতে পারে না।

তিনি বলেন, আমরা মনে করি, আমাদের নিজস্ব যে প্যাগড কারেন্সি সেটি ফ্ল্যাক্সিবলই আছে। ডলার বেচাকেনা কীভাবে হয়, ব্যাংকগুলোর কাছে যখন ডলারের পরিমাণ বেশি থাকে তখন বাংলাদেশ ব্যাংক কিছু ডলার কিনতে পারে। অন্যান্য দেশেও এমনটা হয়। অন্যান্য দেশে এটা ফিক্সড করা থাকে, মার্কেট আপগ্রেড করুক বা না করুক, ফিক্সড রেটেই নিতে হবে। আমাদের দেশে এমন নয়।

x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...