Don't Miss
Home / হোম স্লাইডার / জয়পুরহাটে বাস ট্রেন সংঘর্ষে নিহত ১২
ট্রেনের

জয়পুরহাটে বাস ট্রেন সংঘর্ষে নিহত ১২

এমএনএ জাতীয় ডেস্ক :  জয়পুরহাটে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত হয়েছে বাসের ১২ জন যাত্রী। আজ শনিবার সকাল সাতটার দিকে জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ক্রসিংটির গেট খোলা ছিল এবং সংশ্লিষ্ট গেটম্যান ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র থেকে জানা গেছে, পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বাঁধন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ওই সংঘর্ষ হয়। জয়পুরহাট থেকে পাঁচবিবি যাচ্ছিল বাসটি। পথে বাসটি পুরানাপৈল রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটিও সেখানে চলে আসে। এ দুর্ঘটনার পর রংপুর বিভাগের কয়েক জেলার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে আছে।

আজ সংঘর্ষে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। নিহত ব্যক্তিরা সবাই বাসের যাত্রী ছিলেন। কয়েকজনকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে একজন বগুড়ায় নেওয়ার সময় মারা যান। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...