টরোন্টোর রাস্তায় এলোপাতাড়ি গুলিতে নিহত ২
Posted by: News Desk
July 23, 2018
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : কানাডার টরোন্টোর রাস্তায় এলোপাতাড়ি গুলিতে বন্দুকধারীসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হন আরও ১৩ জন। স্থানীয় সময় রবিবার পূর্ব কানাডিয়ান শহরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
টুইটারে নিজেদের নিউজ ফিডে পুলিশ বলেছে, স্থানীয় সময় রবিবার রাত ১০টায় ব্যস্ত গ্রিকটাউন শহরের পার্শ্ববর্তী এলাকায় ঘটনাটি ঘটে। এলোপাতাড়ি গুলি চালানোর পর বন্দুকধারী নিজেকেই নিজে হত্যা করেছেন।
গুলিতে এক নারী নিহত হয়েছেন। আহত একটি মেয়েশিশুর অবস্থা আশঙ্কজনক বলে জানায় পুলিশ।
টরোন্টো পুলিশপ্রধান মার্ক স্যান্ডার্স বলেন, আহত শিশুটির অবস্থা আশঙ্কাজনক। হামলার সম্ভাব্য সব উদ্দেশ্য মাথায় নিয়েই আমরা কাজ করছি। বন্দুকধারীর সঙ্গে পুলিশের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।
সশস্ত্র পুলিশ ড্যানফোর্থ নামে পরিচিত গ্রিক টাউনের মূল সড়ক ঘিরে রেখেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, তারা ২৫টি গুলির শব্দ শুনতে পেয়েছেন।
গতকাল রবিবার রাতে টরন্টোর গ্রিকটাউন এলাকায় ড্যানফোর্থ ও লোগান এভিনিউয়ে ওই ঘটনার পর হামলাকারীও নিহত হয়েছেন বলে টরন্টোর পুলিশ প্রধান মার্ক সন্ডার্স জানিয়েছেন।
তিনি জানান, আহতদের মধ্যে আট-নয় বছরের একটি মেয়ের অবস্থা গুরুতর। বাকিদেরও হাসপাতালে চিকিৎসা দেওয় হচ্ছে।
সেখানে ঠিক কী ঘটেছে, তা জানতে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য চেয়েছে পুলিশ।
সিবিসি অনলাইন এক প্রত্যক্ষদর্শীর তোলা একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে এক ব্যক্তিকে ফুটপাত দিয়ে হেঁটে আসতে আসতেই হাতের পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়।
This scum bag shooter is dead rotting in hell where he belongs. (Via CBC News). #Toronto pic.twitter.com/JVvOEBKTMT
— Grady Sas (@GradySas) July 23, 2018
জোডি স্টেইনহাওয়ার নামের এক প্রত্যক্ষদর্শী বলেছেন, গোলাগুলির ঘটনার সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ড্যানফোর্থের একটি রেস্তোরাঁয় ছিলেন। তখন হঠাৎ করেই তারা ১০ থেকে ১৫টি গুলির শব্দ শুনতে পান।
তারা মনে করেছিলেন- বাজি ফোটানো হচ্ছে। পরে দৌড়ে বের হয়ে রেস্তোরাঁর পেছনে গেলে তারা লোকজনের চিৎকার শুনতে পান।
আহতদের প্রতি সহানুভূতি জানিয়ে অন্টারিওর মুখ্যমন্ত্রী ডাগ ফোর্ড বলেন, যারা ভুক্তভোগীদের সহায়তায় এগিয়ে এসেছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।
চলতি বছরে টরোন্টোতে বন্দুক হামলার ঘটনা বেড়েছে। ২০১৭ সালের তুলনায় চলতি বছরে বন্দুক সহিংসতায় মৃতের ঘটনা ২৬ শতাংশ থেকে বেড়ে ৫৩ শতাংশে দাঁড়িয়েছে। গত সপ্তাহে পুলিশের দেয়া উপাত্ত থেকে জানা গেছে, কেবল এলোপাতাড়ি গুলির ঘটনাই ১৩ শতাংশ বেড়েছে।
সম্প্রতি গোলাগুলির ঘটনা বেড়ে যাওয়ায় টরোন্টোতে ২০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের পুলিশ এসব ঘটনায় দলবদ্ধ সহিংসতাকে দায়ী করেছে।
গোলাগুলির ঘটনার পর টরন্টোর মেয়র জন টোরি এক সংবাদ সম্মেলনে বলেন, ওই এলাকায় বন্দুক সহিংসতার সমস্যা রয়েছে। সেখানে বহু মানুষের হাতে বন্দুক রয়েছে। আগ্নেয়াস্ত্র সহজলভ্য হওয়াই এ সমস্যার মূল কারণ বলে তিনি মনে করেন।
টোরি বলেন, আমরা এখনও বিস্তারিত তথ্য পাইনি। তবে সেখানে কি ঘটেছিল তা জানার চেষ্টা করছি।
সাম্প্রতিক সময়ে টরন্টোতে অস্ত্রবাজি বেড়ে যাওয়ায় গত সপ্তাহে পুলিশের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। যেসব এলাকায় এসব ঘটনা বেশি ঘটছে, সেখানে সন্ধ্যা ৭টা থেকে রাত ৩টা পর্যন্ত পালা করে টহল দেওয়ার জন্য ২০০ পুলিশ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়।
টরোন্টোর এলোপাতাড়ি রাস্তায় নিহত ২ গুলিতে 2018-07-23