Don't Miss
Home / আজকের সংবাদ / টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ড

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ড

এমএনএ সংবাদ ডেস্ক :  কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অগ্নিকাণ্ডে পাঁচ শতাধিক বাড়ি ভস্মীভূত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

সামছু-দৌজা বলেন, বৃহস্পতিবার ভোর ৩টায় টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আকস্মিক আগুন লাগে। পরে খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেন। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর ভোর ৫টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এর মধ্যে ক্যাম্পটির অন্তত ৫ শতাধিক রোহিঙ্গা বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।

অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার বলেন, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানতে সংশ্লিষ্ট পর্যায়ে কাজ চলছে।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...