Don't Miss
Home / আন্তর্জাতিক / ট্রাম্প-বাইডেনের চূড়ান্ত বিতর্ক বাতিল ঘোষণা
ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্প-বাইডেনের চূড়ান্ত বিতর্ক বাতিল ঘোষণা

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নির্বাচনকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠেয় চূড়ান্ত নির্বাচনী বিতর্ক বাতিল করা হয়েছে। নির্বাচনী বিতর্ক কমিশন (সিপিডি) বিতর্কের নতুন দিন-ক্ষণ ঘোষণা করেছে।

আল জাজিরা জানিয়েছে, অনলাইনে হওয়ার কথা ছিল বিতর্কটির। তবে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প তা না মেনে নেয়ায় শেষ পর্যন্ত বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ২২ অক্টোবর নির্বাচনী বিতর্কের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এতে দুই পক্ষ মেনেও নিয়েছে।

নির্বাচনী বিতর্ক কমিশন (সিপিডি) জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর নির্বাচনী বিতর্ক হচ্ছে না। চূড়ান্ত নির্বাচনী বিতর্ক অক্টোবরের ২২ তারিখ আয়োজন করবে কর্তৃপক্ষ। সবার স্বাস্থ্য নিরাপত্তা জরুরি। বিষয়টি মাথায় নিয়ে কাজ করতে হবে।

কমিশন আরও জানায়, টেনেসির নাশভিলের বেলমন্ট বিশ্ববিদ্যালয়ে বসবে এই বিতর্ক। টেস্ট, মাস্ক ও সামাজিক দূরত্ব মানার পাশাপাশি স্বাস্থ্য প্রোটোকল মেনে নির্বাচনী বিতর্ক আয়োজন হবে। ট্রাম্প-বাইডেন দুজনে এতে অংশ নিতে রাজি হয়েছেন।

১৫ মিনিটের ছয়টি অংশে ভাগ করা হবে। প্রত্যেকটি অংশের বিষয় শিগগিরই জানিয়ে দিবেন মডারেটর ক্রিস্টেন ওয়াকার। আগামী নভেম্বরে নতুন প্রেসিডেন্ট পাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট পদের জন্য রিপাবলিকানদের হয়ে লড়ছেন ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে ডেমোক্রেডিটকের প্রার্থী জো বাইডেন।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...