Don't Miss
Home / আজকের সংবাদ / ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালকসহ নিহত ৩

ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালকসহ নিহত ৩

এমএনএ জেলা প্রতিনিধি : ফেনীর শহরতলির বারাহিপুর রেলগেট এলাকায় কাভার্ডভ্যানকে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দু্জন।
এ ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রামে রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার বারাহিপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফেনী রেলওয়ে স্টেশনমাস্টার মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, আজ ভোর সাড়ে ৪টার দিকে ওই কাভার্ডভ্যানটি শহরতলির বারাহিপুর রেলগেট এলাকায় রেললাইন পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তূর্ণা নিশিথা ট্রেনটি ফেনীর বারাহিপুর রেলগেটে ওই কাভার্ডভ্যানটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও দুজন। আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে এ ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রামে রেলযোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি রেললাইন থেকে সরালেই রেলযোগাযোগ স্বাভাবিক হবে বলে জানান ওই স্টেশনমাস্টার।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবদুল আলীম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশের ধারণা, ওই লেভেল ক্রসিংয়ের গেটম্যান ঘুমিয়ে থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না।
এসআই আলীম জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেন তূর্ণা নিশিথা যখন ফেনী রেলওয়ে স্টেশনের কাছে বারাহিপুর রেলক্রাসিং পৌঁছায়, তখন গেইট খোলা পেয়ে একটি কভার্ডভ্যান রেললাইনে উঠে পড়ে। ট্রেনের ধাক্কায় কভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে লাইনের পাশে ছিটকে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি।
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...