Don't Miss
Home / শিক্ষাঙ্গন / ঢাবি অধিভুক্ত ৭ কলেজের পরীক্ষা ২৩ অক্টোবর

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের পরীক্ষা ২৩ অক্টোবর

এমএনএ ক্যাম্পাস রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত সরকারি কলেজের ২০১৬ সালের অনার্স তৃতীয় বর্ষ (নিয়মিত, অনিয়মিত, গ্রেড উন্নয়ন) পরীক্ষা আগামী ২৩ অক্টোবর সোমবার থেকে শুরু হবে।
আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিস্তারিত সময়সূচি যথাসময়ে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে রাজধানীর সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সরকারি এ কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করা হয়।
কলেজগুলো হচ্ছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে অনার্স ও মাস্টার্স পর্যায়ে বর্তমানে ১ লাখ ৬৭ হাজার ২৩৬ জন ছাত্র-ছাত্রী এবং ১ হাজার ১৪৯ জন শিক্ষক রয়েছেন।
x

Check Also

জ্বালানী সংকটে রোববার থেকে অফিস সময় ৯টা-৪টা, শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত রোববার

বিশেষ প্রতিনিধি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকট মোকাবিলায় সরকার একাধিক কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ গ্রহণ ...