Don't Miss
Home / হোম স্লাইডার / তাপসের আসনে ফরম কিনলেন সাঈদ খোকন

তাপসের আসনে ফরম কিনলেন সাঈদ খোকন

এমএনএ রিপোর্ট : ঢাকা -১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র সাঈদ খোকন। আজ শুক্রবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে তার পক্ষে দলীয় মনোনয়ন ফরম কিনেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল কালাম আজাদ।

ঢাকা-১০ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নৌকা প্রতীকে নির্বাচন করে জয়লাভ করেছেন। তিনি এখনও দায়িত্ব বুঝে নেননি। নির্বাচনী আইন অনুযায়ী আগামী মে মাসের মাঝামাঝি পর্যন্ত মেয়র পদে দায়িত্ব পালন করবেন মনোনয়ন বঞ্চিত সাঈদ খোকন।

এদিকে শুক্রবারই সাঈদ খোকনের পক্ষে মনোনয়ন ফরম জমা দেয়া হয়৷ এসময় সাঈদ খোকন আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত থাকলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

অবিভক্ত ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন মেয়র নির্বাচনে মনোনয়নবঞ্চিত হওয়ার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। এবার মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে তিনি নতুন করে আলোচনায় এলেন।

ঢাকা-১০ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ হবে ২১ মার্চ। এই উপনির্বাচনে প্রার্থী হতে এরই মধ্যে ক্ষমতাসীন দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এফবিসিসিআইয়ের সাবেক শফিউল ইসলাম মহিউদ্দিন, মেজর (অব.) ইয়াদ আলী ফকির, অ্যাডভোকেট বশির, আদম তমিজী হক, ড. আব্দুল ওয়াদুদ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, মো. কুদ্দুসুর রহমান, এ এস এম কামরুল আহসান ও কাজী মোর্শেদ হোসেন কামাল।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...