পঞ্চম কন্যা সন্তানের জনক হলেন আফ্রিদি
Posted by: News Desk
February 15, 2020
এমএনএ স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি এখন পঞ্চকন্যার জনক। আগেই চার সন্তানের বাবা ছিলেন। এবার তার ঘর আলো করে এসেছে আরো এক কন্যা সন্তান। আর এমন খবরে বেজায় খুশি পাকিস্তানের তারকা এ অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে আফ্রিদি নিজেই এই খবরটি জানান।
গতকাল শুক্রবার টুইটার আর ইন্সটাগ্রামে নতুন অতিথি আগমনের খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন আফ্রিদি নিজেই। যেখানে নবজাতকসহ পাঁচ মেয়ের সঙ্গে হসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বুম বুম খ্যাত তারকাকে।
ক্যাপশনে আফ্রিদি লিখেন, সর্বশক্তিমানের অসীম দয়া ও করুণা আমার ওপর…. ইতোমধ্যে ৪টি অসাধারণ কন্যা আমাকে দেওয়া হয়েছে, আর এখন আমি পঞ্চমটির আশীর্বাদ পেয়েছি। আমার শুভাকাঙ্ক্ষীদের সাথে এই সুসংবাদটি ভাগ করে নিতে চাচ্ছি।’
মামাতো বোন নাদিয়া আফ্রিদির সঙ্গে ঘর বাধা আফ্রিদির প্রথম চার সন্তানের নাম- আকসা, আনসা, আজওয়া ও আসমারা। পঞ্চম কন্যা সন্তানের নাম অবশ্য এখনো জানাননি আফ্রিদি।
আর ক’দিন পরেই ৪০ বছরে পা রাখা আফ্রিদি ২০১৮ সালে শেষবারের মতো পাকিস্তানের জার্সিতে খেলেছেন। তবে বর্তমানে তিনি বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়াচ্ছেন।
আফ্রিদি পঞ্চম কন্যা হলেন সন্তানের জনক 2020-02-15