Don't Miss
Home / আন্তর্জাতিক / তালেবানে স্থবির অর্থনীতি, সংকটের মুখে আফগানিস্তান
তালেবানে স্থবির অর্থনীতি, সংকটের মুখে আফগানিস্তান

তালেবানে স্থবির অর্থনীতি, সংকটের মুখে আফগানিস্তান

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : কাবুল নিয়ন্ত্রণের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সরকার গঠন করতে পারেনি তালেবান। স্থবির হয়ে পড়েছে অর্থনীতি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে দেখা দিয়েছে তারল্য সংকট। এতে নানা অনিশ্চয়তার মধ্যে রয়েছে দেশটির সাধারণ মানুষ। তারা বলছেন, এভাবে দিনের পর দিন চলতে থাকলে নতুন সংকটের মুখে পড়বে আফগানিস্তান। ফের দেখা দিতে পারে অস্থিরতা।

তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর ধীরে ধীরে সোচ্চার হতে শুরু করেছে দেশটির সাধারণ মানুষ। গতকাল শনিবার নিজেদের অধিকার আদায়ের দাবিতে এভাবেই তালেবান সদস্যদের সামনে প্রতিবাদ করেন নারীরা।

স্লোগানের পাশাপাশি একপর্যায়ে তালেবানে কাছ থেকে মাইক ছিনিয়ে নিয়ে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন তারা। এ সময় তালেবানদের অনেকটা নীরব থাকতে দেখা যায়। নারীরা প্রতিবাদ করলেও তাদের ওপর চড়াও হননি তারা।

কাবুল নিয়ন্ত্রণের ১৫ দিন পার হলেও এখনো স্বাভাবিক হয়নি পরিস্থিতি। বিদেশি সেনা আফগানিস্তান ছেড়ে গেলেও তালেবান সরকার গঠন না করায় নানা আতঙ্ক আর অনিশ্চয়তা ভর করেছে আফগানদের মনে।

এখনো পুরো দমে শুরু হয়নি ব্যবসা-বাণিজ্য। নেই কাজকর্ম। স্থানীয় ব্যাংকগুলোতেও দেখা দিয়েছে নগদ টাকার তীব্র সংকট। ব্যাংকের বাইরে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না জমানো অর্থ।

নিত্যপণ্যের দাম বাড়ছে হু হু করে। দেখা দিয়েছে খাবার সংকট। এতে নতুন করে সংকটের মুখে পড়েছেন সাধারণ মানুষ। বলছেন, এভাবে চলতে থাকলে জীবন বাঁচার লড়াইয়ে নামবে তারা। দেখা দিতে পারে অস্থিরতা। তবে তালেবানের শাসন শুরু হলে পরিস্থিতি উন্নতি হবে বলে মনে করছেন কেউ কেউ।

একজন নাগরিক বলেন, দীর্ঘ ২০ বছর আফগানিস্তানে শান্তি ফিরেছে। দীর্ঘদিনের এই যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে স্বাভাবিক হতে একটু সময় তো লাগবেই। আশা করি, তালেবানের শাসন শুরু করলে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে।

এখন অর্থনীতিই সবচেয়ে বড় সমস্যা। জিনিসপত্রে দাম বাড়ছে। মানুষ টাকা পাচ্ছে না। ব্যাংকে কোনো টাকা নেই। খালি হাতে ফিরে আসতে হচ্ছে। সত্যি কথা বলতে আমি কোনো ভবিষ্যত দেখতে পাচ্ছি না। আপনি জানেন গত রাতে তালেবানের উৎসবের কারণে বেশ কয়েকজন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। আমার পাশেই একজন গুলিবিদ্ধ হয়েছেন।

রাজধানী কাবুর নিয়ন্ত্রণ নিলেও আফগানিস্তানের পাঞ্জশের দখলে নিতে স্থানীয় মিলিশিয়া বাহিনীর সঙ্গে তালেবানের তীব্র লড়াই চলছে। তালেবান এরই মমধ্যে অঞ্চলটি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করলেও তা নাকচ করে দিয়েছে বিরোধীপক্ষ।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...