Don't Miss
Home / আজকের সংবাদ / ত্বক, সৌন্দর্য ও চুলের যত্নে পেঁপের হেয়ার প্যাক

ত্বক, সৌন্দর্য ও চুলের যত্নে পেঁপের হেয়ার প্যাক

এমএনএ ফিচার ডেস্ক : ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ পেঁপে দৈনন্দিন ডায়েট চার্টে রাখার পাশাপাশি ত্বক, সৌন্দর্য ও চুলের যত্নে ব্যবহার করতে পারেন। পেঁপের ফেসপ্যাক নিয়মিত ব্যবহারে ত্বক হয় দাগহীন ও কোমল। ছাড়া পেঁপের হেয়ার প্যাক ব্যবহারে খুশকি দূর হয়।রূপচর্চার এই টিপস্ দিয়েছেন- রূপ বিশেষজ্ঞ মনোয়ারা বেগম
পেঁপে এমন একটি সুস্বাদু ফল যা বছরের বার মাসেই পাওয়া যায়। মিষ্টি পেঁপে খেতে সবাই ভালোবাসে। পেঁপেতে বিদ্যমান বিভিন্ন পুষ্টি উপাদান এবং অ্যান্টি অক্সিডেন্ট স্বাস্থ্য, চুল ও ত্বকের যত্নে বেশ উপকারী।
জেনে নিন চুল ও রূপ চর্চায় পেঁপে ব্যবহার করবেন কীভাবে-
স্বাস্থ্য সুরক্ষায় পেঁপে
উচ্চ রক্তচাপ ও হাইপার টেনশনের রোগীদের জন্য কাঁচা ও পাকা পেঁপে উভয়ই উপকারী। কারণ পেঁপেতে আছে প্রচুর পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রনে সাহায্য করে। পেঁপে কান পাকা, জ্বর ও ঠান্ডায় প্রতিরোধক হিসাবে কাজ করে। পেঁপে শরীরে কোলেস্টেরল তৈরিতে বাধা দেয়, ফলে স্ট্রোকের ঝুঁকি কমায়। এছাড়া চোখের জ্যোতি বৃদ্ধিতে পেঁপে অতি উপকারী।
চুলের যত্নে পেঁপে
১। চুল পড়া রোধ করতে
পাকা পেঁপে চুলে নিয়ম করে ব্যবহার করলে চুল পড়া রোধে সাহায্য করে। পাশাপাশি চুলের উজ্জ্বলতা বাড়িয়ে দেয়।
২। খুশকি দূর করতে
চুলে খুসকি হলে চুলের গোঁড়া দুর্বল হয়ে পড়ে। সপ্তাহে দুই দিন অর্ধেক কাপ দুধ বা টক দই-এর সঙ্গে পাকা পেঁপে বিচিসহ ব্লেন্ড করে করে নিন। মিশ্রণটি মাথার তালুতে লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেললেই চুলের খুসকি দূর হবে। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। নিয়মিত ব্যবহার করলে দূর হবে খুশকি।
৩। প্রাকৃতিক হেয়ার কন্ডিশনার হিসেবে 
মিনারেল, ভিটামিন এবং এনজাইমে ভরপুর পাকা পেঁপে ও দই একসঙ্গে ব্লেন্ড করে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। ১ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুলে এটি প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে। চুলকে উজ্জ্বল আর মসৃণ করে তোলে। চুল নরম ও কোমল হবে।
ত্বকের যত্নে পেঁপে
১। ত্বকে পুষ্টি যোগাতে
মিষ্টি পাকা পেঁপেতে ভিটামিন এ এবং পাপেইন নামক এনজাইম রয়েছে যা ত্বকের চামড়া শুকিয়ে যাওয়া রোধ করে। এটি ত্বকের আর্দ্রতাও ফিরিয়ে আনে। এর জন্য এক ফালি পাকা পেঁপের সাথে তিন টেবিল চামচ মধু মিশিয়ে মুখে লাগান এবং ২০ মিনিট পরে ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।

২। ব্রণের দাগ দূর করতে

পেঁপে শুধু ব্রণ হয় মুখের অন্যান্য যেকোন দাগ যেমন- মেছতা, ফুস্কুড়ির দাগও খুব সহজেই দূর করে দিতে পারে। কাঁচা পেঁপে ব্লেন্ডারে ব্লেন্ড করে পুরো মুখে নিয়মিত লাগালে ব্রণের উপদ্রব কমে এবং ব্রণের দাগ মিলিয়ে যায়।
এছাড়া আরও একভাবে পেঁপের প্যাক ব্রণ দূর করতে সহায়তা করে তাহলো- টমেটো ও পেঁপে একসঙ্গে বেটে পেস্ট তৈরি করুন। ত্বকে মিশ্রণটি লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ব্রণের দাগের পাশাপাশি দূর করবে ত্বকের কালচে দাগ।
৩। ত্বকে উজ্জ্বলতা আনতে
পেঁপে বাটা ও মধু এক সঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। ত্বকের শুষ্কতা চলে যাবে ও ত্বক কোমল হবে। মুখের বিভিন্ন দাগ দূর করার পাশাপাশি পেঁপে মুখের উজ্জ্বলতাও ফিরিয়ে আনতে সহায়তা করে।
এই প্যাকটি আরেকভাবেও তৈরি করা যায় তা হলো- কয়েকটি আমন্ড দুধে ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন দুধ, আমন্ড ও পেঁপে একসঙ্গে বেটে পেস্ট তৈরি করুন। ত্বকে পেস্ট লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। প্রতিদিন এই ফেসপ্যাক ব্যবহার করতে ধীরে ধীরে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল।
এছাড়াও আরও অন্যান্য সৌন্দর্যচর্চায়
নরম ত্বকের জন্য
বিবর্ণ ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন পেঁপের ফেসপ্যাক। পাকা পেঁপে চটকে মধু মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। ত্বক হবে নরম ও কোমল।
বলিরেখা দূর করতে
পাকা পেঁপের সঙ্গে দই ও কলা মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এটি ত্বকের বলিরেখা দূর করবে।
তৈলাক্ত ত্বকের যত্নে
ত্বকের অতিরিক্ত তেল দূর করতে পারে পেঁপে। পেঁপে চটকে কমলার রস ও মুলতানি মাটি মিশিয়ে তৈরি করে ফেলুন ফেসপ্যাক। এটি নিয়মিত ব্যবহার করতে ত্বকের তেলতেলে ভাব কমবে।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...