এমএনএ বিনোদন ডেস্ক : বলিউডের টপ অভিনেত্রীদের মধ্যে ওপরের সারিতে যার নাম রয়েছে তিনি হলেন দীপিকা। অসাধারণ অভিনয়ে নিজেই ভেঙেছেন নিজের ছক।বড় পর্দার এই অভিনেত্রী শকুন বাত্রা পরিচালিত ‘গেহরাইয়াঁ’ সিনেমার মাধ্যমে প্রথম বার ওটিটিতে পা রাখছেন। এবার এই সিনেমার ব্যাপারে কথা বলতে যেয়ে সংবাদমাধ্যমে পরিচালক বলেন, দীপিকার জীবনে রয়েছে তৃতীয় ব্যক্তি!
আসলে বাস্তবে না সিনেমার চিত্র্যনাট্যে দেখা যাবে দীপিকা তার জীবন নিয়ে সুখী নয়। জীবনে চলার পথে জড়িয়ে যাবে বিবাহবহির্ভূত সম্পর্কে।সেই সঙ্গে সিনেমা নিয়ে আরও বলেন যে, ‘জটিল সম্পর্কের গল্প অনেক দিন ধরেই আমার মাথায় ঘুরছিল। আরও একটা জিনিস মনে হতো যে, ভারতীয় সিনেমায় বরাবরই প্রেম ও সম্পর্কের অতিসরলীকরণ করা হয়েছে। চেনা ছকের বাইরে বেরিয়ে নারী-পুরুষের সম্পর্ককে দেখাতে চেয়েছিলাম। বেশির ভাগ সম্পর্কই যে আসলে সাদা-কালোর বাইরে ধূসর একটা জায়গা, সেটা তুলে ধরতে চেয়েছিলাম’।
পরিচালকের মতে, দীপিকা ছিল প্রথম পছন্দ। তার পরে বাকি কাস্টিংও ধীরে ধীরে হয়ে যায়। সিনেমাটি আসন্ন ভালোবাসা দিবসে মাথায় রেখে আমাজন প্রাইমে ১১ ফেব্রুয়ারি মুক্তি দেওয়া হবে।বর্তমানে দীপিকার ঝুলিতে রয়েছে বেশকিছু সিনেমা। যেগুলোর বেশির ভাগই মুক্তি পাবে চলতি বছরে। এগুলোর মাঝে হলো, হৃতিক রোশনের সঙ্গে ‘ফাইটার’, শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে ‘পাঠান’ সিনেমায়। এ ছাড়া প্রভাসের সঙ্গে বড় পর্দায় রোমান্স করবে এই নায়িকা।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

