Don't Miss
Home / জাতীয় / দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে বৈঠকে ৫ মন্ত্রী
দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে বৈঠকে

দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে বৈঠকে ৫ মন্ত্রী

এমএনএ জাতীয় ডেস্ক : নিত্যপণ্যের দাম বৃদ্ধির ইস্যুতে বৈঠকে বসেছেন সরকারের নীতিনির্ধারকরা । আজ রবিবার (১৩ মার্চ) বিকেল ৪টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বৈঠকে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত রয়েছেন ।

এছাড়া মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব, পুলিশ পরিদর্শক বেনজীর আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত রয়েছেন।রমজানের আগেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস। এ পরিস্থিতিতে বৈঠকে বসেছেন সরকারের শীর্ষ পর্যায়ের কর্তা-ব্যক্তিরা ।

x

Check Also

অনগ্রসর এলাকায় শিক্ষার সুযোগ বাড়ালে বিকশিত হবে সুপ্ত প্রতিভা: জুবাইদা রহমান

শিক্ষাঙ্গন প্রতিবেদক দেশের প্রত্যন্ত ও অনগ্রসর অঞ্চলে শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করা গেলে সেখানে লুকিয়ে ...