এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্ক : নতুন ভেন্যুতে হতে যাচ্ছে বাণিজ্য মেলার আয়োজন, মেলাস্থলে চলছে শেষ সময়ের প্রস্তুতি। রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থেকে ৩২ কিলোমিটার দূরে এবারই প্রথমবারের মতো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিএফটিএফ) অনুষ্ঠিত হচ্ছে পূর্বাচলের নবনির্মিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। সেখানে যাতায়াতের জন্য কুড়িল ফ্লাইওভার থেকে বাণিজ্যমেলা প্রাঙ্গণ পর্যন্ত যাতায়াতের জন্য মূল সড়ক (তিনশ ফিট) প্রায় ১০ কিলোমিটার চার লেন সড়ক যান চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে বিআরটিসির ডাবল ডেকার ৩০টি লাল বাস। যেগুলো কুড়িল ফ্লাইওভার থেকে মেলা প্রাঙ্গন পর্যন্ত চলচল করবে। ইপিবি সূত্রে এসব তথ্য জানা গেছে।
ইপিবি কর্মকর্তারা জানিয়েছেন, মেলা কেন্দ্রের লেআউটে কিছুটা সংশোধন করা হয়েছে। এ কারণেই কেন্দ্রের ভেতরে-বাইরে মিলে আপাতত ২২৫টি স্টল করা হয়েছে। ধারণক্ষমতা বেশি থাকলেও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পর্যাপ্ত জায়গা ফাঁকা রেখে স্টল করা হয়েছে। মানুষের চলাচল নির্বিঘ্ন করতে কর্তৃপক্ষ ১৫৪টি স্টল বানিয়েছে। ২৪টি প্রিমিয়াম স্টল করা হয়েছে। নতুন বাণিজ্যমেলা প্রাঙ্গণে সবমিলে ২২৫টি দেশি-বিদেশি স্টল থাকছে। ভেতরে ১৫৪টি। বাইরে ৭১টি স্টল।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

