Don't Miss
Home / হোম স্লাইডার / নতুন মন্ত্রিপরিষদের শপথের সব প্রস্তুতি সম্পন্ন

নতুন মন্ত্রিপরিষদের শপথের সব প্রস্তুতি সম্পন্ন

এমএনএ রিপোর্ট : আজ সোমবার শপথ নেবেন নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা। আর এই শপথের মধ্যে দিয়ে বঙ্গভবনে তাদের অভিষেকের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

বঙ্গভবনের একজন কর্মকর্তা জানান, শপথ অনুষ্ঠানের জন্য দরবার হলে এক হাজারের মত অতিথির বসার ব্যবস্থা করা হয়েছে। সামনের সারির চেয়ারগুলোতে যারা বসবেন তাদের নামের ট্যাগ ইতোমধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, পদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, কূটনীতিক, নাগরিক সমাজের প্রতিনিধিসহ অতিথিদের দাওয়াতপত্র পাঠানোর কাজ শুরু হয়েছে আগেই।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, “শপথের সব প্রস্তুতিই ইতোমধ্যে নেওয়া হয়েছে। যথাসময়ে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ানো হবে।”

জানা গেছে, আজ বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। নিয়ম অনুযায়ী প্রথমে প্রধানমন্ত্রী এবং পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীরা শপথ নেবেন।

এ শপথের মধ্য দিয়েই টানা তৃতীয়বারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে আওয়ামী লীগ।

আর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চতুর্থ মেয়াদে বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব নিয়ে গড়তে যাচ্ছেন ইতিহাস।

এদিকে বঙ্গভবন সূত্র বলছে, শপথ অনুষ্ঠানের জন্য দরবার হলে এক হাজারের মতো অতিথির বসার ব্যবস্থা হয়েছে। সামনের সারির চেয়ারগুলোতে যারা বসবেন তাদের নামের ট্যাগ ইতোমধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে।

দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ মঞ্চ সাজানো হয়েছে ফুল দিয়ে। একসঙ্গে শপথ নেওয়ার সুবিধার জন্য বসানো হয়েছে মাইক স্ট্যান্ড। শপথ অনুষ্ঠান শেষে বঙ্গভবনের মাঠে থাকছে আপ্যায়নের ব্যবস্থা।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...