Don't Miss
Home / হোম স্লাইডার / নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল

নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল

এমএনএ রিপোর্ট : নভেম্বরের প্রথম সপ্তাহে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শেষে এ কথা জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাকক্ষে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে ওই বৈঠকে বসে কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার বরাত দিয়ে হেলালুদ্দীন আহমদ বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতিনিধির সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

বৈঠকের বিষয়ে হেলালুদ্দীন সাংবাদিকদের বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, এবং নিরপেক্ষ হয় সে ব্যাপারে তারা (ইইউ) আহবান জানিয়েছেন।

নির্বাচন কমিশন তাদেরকে আশ্বস্ত করেছেন যে, আইনের মধ্যে থেকে নির্বাচন কমিশনের যতটুকু ক্ষমতা রয়েছে সবগুলো ক্ষমতা প্রয়োগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও একটি নির্বাচন জাতিকে উপহার দেবেন।

সচিব বলেন, প্রতিনিধি দল ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ, পার্টিসিপেটরি নির্বাচন চেয়েছেন। কমিশন থেকে বলা হয়েছে, আইনের মধ্যে থেকে সব ব্যবস্থা নেয়া হবে।

হেলালুদ্দীন বলেন, ইইউ প্রতিনিধিরা ইভিএম, নির্বাচন পর্যবেক্ষক, জনবল, আইন শৃঙ্খলা বাহিনী, প্রবাসীদের ভোট দেয়ার প্রক্রিয়া এবং ভোটার তালিকা সম্পর্কে জানতে চেয়েছেন।

এর আগে বেলা ১১টার দিকে ইউরোপিয়ান ইউনিয়নের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কার্যালয়ে বৈঠক করে। বৈঠকে সাতটি দেশের রাষ্ট্রদূত ছাড়াও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...