Don't Miss
Home / হোম স্লাইডার / আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ২০ অক্টোবর ২০১৮, শনিবার। নতুন সূর্যালোকে আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।

নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।

সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।

অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।

অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান-তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?

পাওনাদারের তাগাদার কারণে কিছু টাকা ধার করতে হতে পারে। বাড়িতে বড় ভাই বোনের আগমন হতে পারে। জমি-জমা সংক্রান্ত কাজে সফল হবেন। রাস্তাঘাটে সতর্ক থাকতে হবে। ছোটখাটো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। পুলিশি হয়রানির সম্মুখীন হতে পারেন। কোনও আত্মীয়কে টাকা ধার দিতে হবে। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে অপ্রত্যাশিত কোনও ঝামেলার উদয় হতে পারে। আজ রোমান্টিক বিষয়ে অগ্রগতি হলেও আপনার অনেক টাকা ব্যয় হয়ে যেতে পারে। দুরের যাত্রায় সফলতা পেতে পারেন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ – Aries (২১ মার্চ২০ এপ্রিল)

শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।

মেষ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। আয় উন্নতিতে কোনো রহস্যজনক বাধা-বিপত্তি দেখা দেবে। রহস্যজনক উৎস থেকে টাকা রোজগারের যোগ প্রবল। ব্যবসায়ীক ক্ষেত্রে বকেয়া টাকা আদায়ের যোগ রয়েছে। বন্ধু বা শুভাকাঙ্ক্ষীর সাহায্য পেতে পারেন। আর্থিক কোনো পরিকল্পনা করতে পারেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সবুজ,শুভ সংখ্যা: ২।

বৃষ – Taurus (২১ এপ্রিল২১ মে)

শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা :, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।

বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি কিছুটা ঝামেলার। কর্মক্ষেত্রে পদস্ত কর্মকর্তার দ্বারা ঝামেলায় পড়তে পারেন। রাজনৈতিক ও সামাজিক কাজে আপনাকে রহস্যজনক বিপদে পরতে হবে। সাবধানে থাকবেন। বেকারদের চাকরি সংক্রান্ত পরীক্ষায় আশানুরুপ সাফল্য আশা করা যায়। প্রত্যাশা পূরণে রহস্যজনক বাধা-বিপত্তি দেখা দেবে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সাদা,শুভ সংখ্যা: ৩।

মিথুন – Gemini (২২ মে২১ জুন)

শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা :, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।

মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বিদেশ যাত্রার সুযোগ চলে আসবে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে আশানুরুপ অগ্রগতি হতে পারে। শিক্ষক বা কোনো মুরব্বির সাহায্য পেয়ে যাবেন। বৈদেশীক বাণিজ্যে অগ্রগতি হবে। ম্যানপাওয়ার ব্যবসায় ভালো আয় রোজগার হতে পারে। বিদ্যার্থীদের ভর্তি পরীক্ষার ফল আশানুরুপ হবে না। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: কমলা,শুভ সংখ্যা: ২।

কর্কট – Cancer (২২ জুন২২ জুলাই)

শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা :, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।

কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। প্রায় সারাদিনই আর্থিক দুশ্চিন্তায় থাকতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ক্ষতির আশঙ্কা প্রবল। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। দিনের শেষ ভাগে কোনো বন্ধুর কাছ থেকে ঋণ নিতে পারেন। চিকিৎসক ও ক্যামিক্যেল ব্যবসায় ভালো আয় হবার সম্ভাবনা। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ২।

সিংহ – Leo (২৩ জুলাই২৩ আগস্ট)

শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : , ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।

ধনু রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বিকাশ ও মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা লাভবান হবেন। সাংবাদিক ও সাহিত্যিকের দিনটি ভালো যাবে। প্রকাশক ও মুদ্রণ ব্যবসা নতুন কাজের অর্ডার আসতে পারে। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। ছোট ভাই-বোনের পড়াশোনা বিষয়ে কিছু অর্থ ব্যয় করতে হবে।আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: আকাশি,শুভ সংখ্যা: ৩।

কন্যা – Virgo (২৪ আগস্ট২৩ সেপ্টেম্বর)

শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা :, , ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।

আজ কন্যার জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মস্থলে সহকর্মীদের সাথে কোনো বিষয়ে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। কারো উপর অধিক বিশ্বাসের কারণে ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা রয়েছে। অনৈতিক সম্পর্ক বৃদ্ধিও আশঙ্কা রয়েছে। রাগ ও জেদের কারণে কোনো সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২।

তুলা – Libra (২৪ সেপ্টেম্বর২৩ অক্টোবর)

শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা :, , ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরাপান্না।

তুলা রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। আজ বকেয়া ধন লাভের যোগ বলবান। বড় ভাই এর কাছ থেকে কিছু টাকা পেতে পারেন। বন্ধুর সাথে কোনো অংশীদারি ব্যবসার সুযোগ আসতে পারে। বাড়িতে বড় বোনের আগমন হতে পারে। ব্যবসা-বাণিজ্যে বকেয়া টাকা আদায়ের যোগ বলবান। ঠিকাদারী কাজে অগ্রগতি হবে।  আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: কমলা,শুভ সংখ্যা: ৩।

বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর২২ নভেম্বর)

শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা :, , , , ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।

বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র যাবে। পারিবারিক বিষয়ে অগ্রগতি আশা করা যায়। বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে। মায়ের শরীর কিছুটা দুর্বল হবার আশঙ্কা। যানবাহন ক্রয়-বিক্রয়ে লাভবান হবেন। কর্ম ক্ষেত্রে কোনো আত্মীয়র সাহায্য পেতে পারেন। ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সাফল্য পেতে পারেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: লাল,শুভ সংখ্যা: ২।

ধনু – Sagittarius (২৩ নভেম্বর২১ ডিসেম্বর)

শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা :, , ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।

আজ ধনু রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সাঙ্গঠনিক কোনো আপ্যায়ণে অংশ নিতে পারেন। স্ত্রী ও পরিবার পরিজন নিয়ে বেড়াতে যাওয়ার যোগ প্রবল। বিকালের দিকে বাড়ীতে ছোট ভাই বোনের আগমনের সম্ভাবনা। কোনো আনন্দদায়ক সংবাদ পেতে পারেন। সাংবাদিক ও সাহিত্যিকদের সুনাম সম্মান বৃদ্ধির সুযোগ চলে আসবে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: মেরুন,শুভ সংখ্যা: ৫।

মকর – Capricon (২২ ডিসেম্বর২০ জানুয়ারি)

শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা :, , ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।

মকর রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। খুচরা ও পাইকারি বাণিজ্যে ভালো অগ্রগতি আশা করতে পারেন। সঞ্চয়ের প্রচেষ্টা সফল হবে। ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। ব্যবসায়ীক বকেয়া আদায়ের জন্য তাগাদা দিন। বাড়িতে শ্যালক-শ্যালিকার আগমন হতে পারে। কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নেবার সুযোগ পেয়ে যাবেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সবুজ,শুভ সংখ্যা: ৫।

কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি১৮ ফেব্রুয়ারি)

শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা :, , , ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।

কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। আজ আপনার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে। রাজনৈতিক নেতাকর্মীদের উন্নতির সুযোগ রয়েছে। অসুস্থরা শারীরিক ও মানসিক ভাবে সুস্থ্য হয়ে উঠবেন। ব্যবসায়ীক সিদ্ধান্তের কারণে ভালো মুনাফা হবে। রোমান্টিক বিষয়ে অগ্রগতি আশা করা যায়। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সাদা,শুভ সংখ্যা: ১।

মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি২০ মার্চ)

শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা :, , ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।

মীন রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক দিক ব্যয় বহুল থাকবে। আমদানি-রপ্তানি বাণিজ্যে রহস্যজনক বাধা-বিপত্তি দেখা দেবে। ট্রাভেল এজেন্ট ও ট্রান্সপোর্ট ব্যবসায় লোকশানের সম্মুখীন হতে পারেন। প্রবাসীদের দিনটি ঝামেলা পূর্ণ হতে পারে। কোনো প্রতারকের পাল্লায় পড়ার আশঙ্কা রয়েছে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: কমলা,শুভ সংখ্যা: ৩।

বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহনক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...