Don't Miss
Home / আজকের সংবাদ / নরসিংদীতে ফিলিং স্টেশনে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৬

নরসিংদীতে ফিলিং স্টেশনে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৬

এমএনএ জেলা প্রতিনিধি : নরসিংদীতে একটি ফিলিং স্টেশনে বিদ্যুৎস্পৃষ্টে ৬ শ্রমিক নিহত হয়েছে। আজ বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে রায়পুরা উপজেলার গোকুল নগর গ্রামে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত লাল মিয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, ব্রাক্ষণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চর্চাতলা এলাকার ওবায়দুল্লাহ ছেলে বরকত হোসেন (১৮) একই গ্রামের দুদ মিয়ার ছেলে আবুল ফজল (৩৫), বিজয়নগর উপজেলার মিরা সানি গ্রামের হালিম মিয়া (৫০), ভৈরব উপজেলার কমলপুর মধ্যপাড়া গ্রামের টিটু মিয়ার ছেলে আওয়াল মিয়া (২০), একই উপজেলার কালীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে কাওসার (৩০) ও রায়পুরা উপজেলার রাধানগর গ্রামের শাহাজাহান মিয়ার ছেলে জাকারিয়া (২৫)।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, লাল মিয়া ফিলিং স্টেশনে জেএসি গাড়ির সার্ভিস সেন্টার স্থানান্তরের কাজ চলছিল। সেখানে অবকাঠামো নির্মাণের সময় একটি চার চাকার লোহার ট্রলি ৬ জন শ্রমিক মিলে ধাক্কাধাক্কি করে এপাশ থেকে ওপাশে নিচ্ছিল।

এরই মধ্যে উপর দিয়ে বয়ে যাওয়া পল্লীবিদ্যুতের সঞ্চালন লাইনে লেগে গেলে মুহুর্তের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জন শ্রমিকের শরীর ঝলসে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় অপর আহত ফজল কিশোরগঞ্জের ভৈরবে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

x

Check Also

বগুড়ার উন্নয়ন নিয়ে যখন কাজ শুরু করেছি, তখন নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বগুড়া প্রতিনিধি বগুড়া জেলা গত ২০ বছর উন্নয়ন বঞ্চিত ছিল। এখন এই বগুড়ার উন্নয়ন নিয়ে ...