Don't Miss
Home / অর্থনীতি / নারীদের জন্য ‘এলপিজি কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

নারীদের জন্য ‘এলপিজি কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

যশোর প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের পাশাপাশি দেশের নারীদের জন্য নতুন করে ‘এলপিজি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলায় ঐতিহাসিক উলাশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

দুপুরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি সাধারণ ও নারী-প্রধান পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পাশাপাশি সরকার এখন রান্নার কষ্ট কমাতে নারীদের হাতে এলপিজি কার্ড পৌঁছে দিতে চায়।

তিনি বলেন, “মা-বোনদের সবচেয়ে বড় কষ্টের একটি হলো রান্নার কষ্ট। তাই ফ্যামিলি কার্ডের মতো এলপিজি কার্ডও তাদের হাতে পৌঁছে দেওয়া হবে, যাতে রান্নার জন্য আর দুর্ভোগ পোহাতে না হয়।”

নারী শিক্ষার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নারীদের শিক্ষাকে ধাপে ধাপে বিনামূল্যে করার উদ্যোগ নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার মেয়েদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে চায়। পাশাপাশি যেসব ছাত্রী ভালো ফল করবে, তাদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করা হবে, যাতে তারা আরও উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে।

নারী-প্রধান পরিবারের ক্ষমতায়নের বিষয় তুলে ধরে তারেক রহমান বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব গ্রামের মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার চেষ্টা করবে সরকার।

বক্তব্যের শেষদিকে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিনসহ সব ধর্মের ধর্মীয় নেতাদের জন্য সরকারি সম্মানী চালুর কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...