Don't Miss
Home / আজকের সংবাদ / নায়করাজ রাজ্জাকের দাফন বুধবার সকালে

নায়করাজ রাজ্জাকের দাফন বুধবার সকালে

এমএনএ বিনোদন ডেস্ক : মেজ ছেলে রওশন হোসেন বাপ্পি কানাডা থেকে এখনো দেশে পৌঁছাতে পারেননি। সে কারণেই পিছিয়ে গেছে প্রয়াত অভিনেতা নায়করাজ রাজ্জাকের দাফন। আজ মঙ্গলবার বাদ আসর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন হওয়ার কথা ছিল তাঁর।

রাজ্জাকের পারিবারিক সূত্র জানিয়েছে, আজ মঙ্গলবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তবে দাফন হবে ছেলে দেশে আসার পরপরই। ধারণা করা হচ্ছে, আজ রাতে অথবা কাল ভোরে বাপ্পি দেশে এসে পৌঁছাবেন। টার্কিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে সপরিবারে দেশে ফিরছেন বাপ্পি।

রাজ্জাকের ছোট ছেলে অভিনেতা সম্রাট জানিয়েছেন, মেজ ভাই বাপ্পি কানাডা থেকে আসছেন দেশে। তিনি আগামীকাল বুধবার ভোরে ঢাকায় আসবেন। তারপর রাজ্জাকের মরদেহ বুধবার সকাল ১০টায় বনানী কবরস্থানে দাফন করা হবে।

গতকাল বিকেলে হার্ট অ্যাটাকে আক্রান্ত রাজ্জাককে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে তাঁর মৃত্যু হয়। নায়করাজের মরদেহ তার প্রিয় কর্মস্থল এফডিসিতে নেয়া হয়। পৌনে ১২টায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন মিশা সওদাগর, শাকিব খান, ওমর সানি, ফেরদৌস, আমিন খানসহ পরিচালক ও প্রযোজক সমিতির কর্তাব্যক্তিরা।

এফডিসিতে জানাজা শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাঁর ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা দেশের চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতার প্রতি শ্রদ্ধা জানান। সেখান থেকে তার মরদেহ নেয়া হয় গুলশানের আজাদ মসজিদে। দ্বিতীয় দফা জানাজা শেষে তাঁর মরদেহ রাখা হয়েছে ইউনাইটেড হাসপাতালের হিমাগারে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...