নিউইর্য়কের ব্রঙ্কসে ভবনে আগুন, নিহত ১২
Posted by: News Desk
December 29, 2017
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : নিউইর্য়কের ব্রঙ্কসে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১২জনের প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে গুরতর আহত হয়েছেন আরও চারজন।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে শহরের ব্রঙ্কস এলাকার প্রসপেক্ট এভিনিউয়ের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। ভবনটি ব্রঙ্কস চিড়িয়াখানা ও ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি অবস্থিত।|
ভবনের বাইরে ব্রিফিংয়ে নিউইর্য়ক সিটির মেয়র বিল দ্য ব্লাসিও সাংবাদিকদের জানান, নিহতদের মধ্যে এক বছরের একটি শিশুও রয়েছে। এ ঘটনায় আহত ১৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।
‘হতাহতদের মধ্যে শিশু ও বৃদ্ধ রয়েছেন। হতাহতদের মধ্যে সবাই ভবনটির বিভিন্ন তলার বাসিন্দা।’
সংবাদ সম্মেলনে অগ্নি নির্বাপন বাহিনীর কর্মকর্তা ড্যানিয়েল নিগ্রো বলেন, নিহতদের মধ্যে ১ বছর বয়সি থেকে শুরু করে ৫০ বছর বয়সী ব্যক্তি রয়েছেন। তারা এপার্টমেন্ট ভবনটির বিভিন্ন তলার বাসিন্দা।
পাঁচ তলা ওই ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে।
টিভিতে যে ছবি দেখা গেছে, তাতে ভবনে বাইরের অংশে তেমন ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি।
ঘটনার পর এক সংবাদ সম্মেলনে মেয়র বলেন, এটি গত ২৫ বছরের মধ্যে নিউ ইয়র্ক শহরের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের স্থানীয় একটি স্কুলে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।
নিউ ইয়র্ক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এক টুইটে জানায়, আগুন লাগার পর পরই নিউ ইয়র্ক ফায়ার সার্ভিসের ১৬০ জনের একটি দল ঘটনাস্থলে ছুটে যান। আগুন নেভানো হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
শত বছরের পুরনো পাঁচতলা ওই ভবনটিতে কমপক্ষে ২০টি ফ্ল্যাট রয়েছে। সূত্র: বিবিসি।
আগুন নিউইর্য়কের নিহত ১২ ব্রঙ্কসে ভবনে 2017-12-29