Don't Miss
Home / আন্তর্জাতিক / নেদারল্যান্ড আসা ১২ যাত্রী ভয়ংকর ওমিক্রনে আক্রান্ত
নেদারল্যান্ডের

নেদারল্যান্ড আসা ১২ যাত্রী ভয়ংকর ওমিক্রনে আক্রান্ত

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের নতুন রূপ ‘ওমিক্রন’ কপালে ভাঁজ ফেলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)। এরইমধ্যে নেদারল্যান্ডের আমস্টারডামের শিফোল বিমানবন্দরে ১২ জন যাত্রীকে কোভিড আক্রান্ত বলে চিহ্নিত করল ডাচ স্বাস্থ্য দপ্তর। তাদের প্রত্যেকেই দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন বলে জানা গেছে। তারা করোনাভাইরাসে নতুন রূপ ‘ওমিক্রন’ আক্রান্ত কি না, তা জানার জন্য আরও পরীক্ষা করা হচ্ছে।

শুক্রবার দুইটি বিমানে প্রায় ৬০০ জন যাত্রী শিফোল বিমান বন্দরে নেমেছেন। তাদের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮৫ জনকে কোভিড আক্রান্ত হিসেবে চিহ্নিত করা গিয়েছে।ডাচ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পর্যটকদের যারা কোভিড পজিটিভ, তাদের শিফোল বিমানবন্দরের কাছে একটি হোটলে আইসোলেশনে পাঠানো হয়েছে।এরপরই দক্ষিণ আফ্রিকা থেকে সমস্ত বিমান সেবা নিষিদ্ধ করেছে ডাচ প্রশাসন। যারা বিমানে রওনা দিয়েছেন, তাদের বিমানবন্দরে নামার পর স্বাস্থ্যপরীক্ষা করা হবে বলে এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন।

আফ্রিকা থেকে আসা এক যাত্রী টুইট করে জানিয়েছেন, কোভিড পরীক্ষার জন্য লম্বা লাইন পড়ে গেছে। টেস্টের জন্য পিপিই পরে শারীরিক দূরত্ব বিধি মেনে দাঁড়াতে হচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ার জন্য এমনিতেই হিমশিম পরিস্থিতি ডাচ প্রশাসনের। শুক্রবার থেকে রাতে বার, রেস্টুরেন্ট এবং দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

x

Check Also

জীবন বিমা খাতে বকেয়া দাবির পাহাড়, আস্থার সংকটে পুরো সেক্টর

অর্থনৈতিক প্রতিবেদক বিমাকে বলা হয় বিপদের বন্ধু—দুর্যোগ, অনিশ্চয়তা কিংবা জীবনের কঠিন সময়ে আর্থিক সুরক্ষার এক ...