Don't Miss
Home / হোম স্লাইডার / নৌকা প্রতীক পেয়ে আইভী যা বললেন

নৌকা প্রতীক পেয়ে আইভী যা বললেন

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আজ সোমবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এদিন সকালে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সকাল ১১টায় নারায়ণগঞ্জ ক্লাবের কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে নৌকা প্রতীক গ্রহণ করেন আইভী।

আজ থেকে নারায়ণগঞ্জে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হয়েছে। প্রতীক পাওয়ার পর নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায়

প্রতীক বরাদ্দের পর সেলিনা হায়াৎ আইভী।

প্রতীক বরাদ্দের পর সেলিনা হায়াৎ আইভী।

সাংবাদিকদের সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘“নয় শঙ্কা নয় ভয়, শহর হবে শান্তিময়”—এটিই আমি ধারণ করি।’

পাশপাশি নৌকার বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নির্বাচনের কোনো প্রভাব পড়বে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, এটা স্থানীয় নির্বাচন। এই নির্বাচনে জাতীয় রাজনীতির কোনো প্রভাব পড়বে না।

আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, তিনি চান, নারায়ণগঞ্জ সন্ত্রাসের জনপদ হবে না। শান্তির পরিবেশ সব সময় বিরাজ করবে। জনগণের উদ্দেশে তিনি বলেন, তাঁরা অতীতে তাঁর (আইভী) প্রতি আস্থা রেখেছেন। পাশে থেকেছেন। তিনি আশা করেন, এবারও জনগণ তাঁকে ভোট দেবেন। নৌকায় ভোট দিয়ে তাঁকে বিজয়ী করবেন। শুধু দলের লোকজনও নয়, দলের বাইরের লোকজনও তাঁর সঙ্গে আছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আইভী নৌকা থেকে বিচ্ছিন্ন নয়, নৌকা আইভী থেকে বিচ্ছিন্ন নয়। জনগণ আইভীর নাড়ির স্পন্দন। জনগণও আইভী ও নৌকা থেকে বিচ্ছিন্ন নয়। তাই আমরা একসঙ্গে একযোগে কাজ করব। কেউ কারও থেকে ছোট বা বড় নয়। গণরায় অবশ্যই মেনে নেব। গণরায়ে যেটা হবে, সেটাই মেনে নেব।’

প্রতীক বরাদ্দের পর সেলিনা হায়াৎ আইভী তাঁর বাবা প্রয়াত মেয়র আলী আহমেদ চুনকার কবরের কাছে যান। সেখানে তিনি কিছু

নৌকা প্রতীক হাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

নৌকা প্রতীক হাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

সময় অবস্থান করেন। বিকেলে ৬ নম্বর ওয়ার্ডে প্রচারণার মাধ্যমে তিনি আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন।

নুরুজ্জামান তালুকদার বলেন, ‘মেয়র পদে সাতজন, সাধারণ সদস্য পদে ১৫৬ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৩৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। আমরা প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর জন্য অনুরোধ করছি।’ যদি কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ করেন, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ার করে দেন।

সকালে রিটার্নিং কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান ইসমাইল পেয়েছেন কোদাল প্রতীক। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কামাল প্রধান পেয়েছেন ছাতা প্রতীক। বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস পেয়েছেন হাতঘড়ি, ইসলামী ঐক্যজোট বাংলাদেশের ইজহারুল হক মিনার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসুম বিল্লাহ হাতপাখা প্রতীক পেয়েছেন।

এ সময় আইভীর সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাশেদ রাশু, জেলা যুবলীগ সভাপতি আব্দুল কাদির, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ আদালতের সাবেক পিপি আসাদুজ্জামান প্রমুখ।

ট্যাগ : নৌকা, প্রতীক, পেলেন, আইভী
x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...