Don't Miss
Home / রাজনীতি / নয়াপল্টনে বিএনপি নেতা বাবুর প্রথম জানাজা সম্পন্ন
আনবীর আদিল

নয়াপল্টনে বিএনপি নেতা বাবুর প্রথম জানাজা সম্পন্ন

এমএনএ রাজনীতি ডেস্ক : পল্টন থানা বিএনপির সাবেক সভাপতি ও ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আনবীর আদিল খান বাবুর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।রোববার (২৯ আগস্ট) বেলা সোয়া ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ।

আনবীর আদিল বাবু শনিবার (২৮ আগস্ট) ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পল্টনে জানাজার পর তার মরদেহ বাংলাদেশ হকি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বাদ জোহর দ্বিতীয় জানাজার পর বনানী কবরস্থানে দাফন করা হবে।

x

Check Also

‘বাংলাদেশ ২.০’ গড়তে ৮.৫২ লাখ কোটি টাকার ছায়া বাজেট দিল এনসিপি, লক্ষ্য মূল্যস্ফীতি কমানো ও কর্মসংস্থান বৃদ্ধি

এমএনএ প্রতিবেদক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের ...