এমএনএ ফিচার ডেস্ক : মনোবিজ্ঞানীদের মতে, পছন্দের রঙ কোনো ব্যক্তির স্বভাব ও ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা দিতে পারে। এটা থেকে কারও ব্যক্তিত্বের বিশেষ কয়েকটি দিক খুব সহজেই বোঝা যায়। প্রতিবেদনটি তৈরি করেছেন মোসাম্মৎ সেলিনা হোসেন।
সাধারণত রঙ বলতে রঙধনুর সাত রঙকেই বুঝি আমরা। কিন্তু এই সাত রঙের বাইরেও অনেক মিশ্র রঙ রয়েছে। কারও পছন্দের রঙ কালো, কারও লাল, বেগুনি বা অন্য কোনো গাঢ় রঙ।
হতে পারে কোনো ব্যক্তির পছন্দ উজ্জ্বল রঙ। অনেকের আগ্রহ হালকা রঙয়ে। যার মধ্যে সাদা হয়তো থাকে তালিকার সবার উপরে। একই ব্যক্তির দু’টি রঙয়ের প্রতি সমান দুর্বলতাও থাকতে পারে।
এবার পছন্দের রঙ থেকে ব্যক্তির স্বভাব জেনে নেওয়া যাক—
নীল বা ব্লু : এই রঙ যাদের পছন্দ তারা রক্ষণশীল ধরনের। নিজস্ব চিন্তাধারা ও বিশ্বাস নিয়ে জীবনযাপন করতে চান তারা। এমনকি অন্যকে খুশি করার জন্য নিজের আদর্শ বদলান না তারা।
আকাশি বা ইন্ডিগো : এই রঙ যাদের পছন্দ তারা অত্যন্ত সৎ ও সহানুভূতিশীল হয়ে থাকেন। ফলে খুব সহজেই মানুষ তাদের বিশ্বাস করে থাকে।
সবুজ বা গ্রিন : খুব অল্পেতেই খুশি থাকেন এ রং পছন্দ করা ব্যক্তিরা। নিজের কাজের সামান্যতম স্বীকৃতিতেও তাদের আনন্দ।
বেগুনি বা ভায়োলেট : এই রঙ পছন্দ করা ব্যক্তি একজন পারফেকশনিস্ট। যে কোনো কাজ নিখুঁতভাবে করাটা তার ব্যক্তিত্বের প্রধান বৈশিষ্ট্য। আবেগপ্রবণও হয়ে থাকেন তারা।
হলুদ বা ইয়োলো : এই রঙ পছন্দ হলে আপনি যুক্তিশীল মানুষ। দৈনন্দিন জীবনের প্রতিটি বিষয় আপনি যুক্তি দিয়ে বিচার করেন।
কমলা বা অরেঞ্জ : এ রঙ পছন্দ করা ব্যক্তি খুব সামাজিক হন। মানুষের সঙ্গে মিশতে পছন্দ করেন তারা। মানুষও তাদের সহজেই গ্রহণ করে নেয়।
লাল বা রেড : লাল রঙ পছন্দ যাদের, তারা বেশ বহির্মুখী ধরনের হয়ে থাকেন। একই সঙ্গে তারা খুব কর্মতৎপর ও আত্মবিশ্বাসী।
সাদা বা হোয়াইট : এ ধরনের মানুষ পরিষ্কার-পরিচ্ছন্নতা পছন্দ করেন ও খোলা মনের হয়ে থাকেন। তারা সবকিছু নিখুঁত চান।
কালো বা ব্ল্যাক : এ রঙ পছন্দকারীরা খুব আত্মবিশ্বাসী হয় বলে কেউ সহজে তাদের নাগাল পায় না। তারা অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ ও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে থাকেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক







