Don't Miss
Home / আজকের সংবাদ / পেরুতে পাহাড় থেকে সৈকতে বাস, নিহত ৪০

পেরুতে পাহাড় থেকে সৈকতে বাস, নিহত ৪০

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : লাতিন আমেরিকার দেশ পেরুতে একটি বাস খাড়া পাহাড়ি রাস্তা থেকে প্রায় ১০০ মিটার নিচে সৈকতে আছড়ে পড়ে অন্তত ৪০ জনের প্রাণহানি ঘটেছে।
পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল মঙ্গলবার ওই দুর্ঘটনার পর দুমড়ে মুচড়ে যাওয়া বাসটি থেকে ছয়জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
রাজধানী লিমার উত্তরে পাসামায়ো এলাকার ওই সড়কটিতে পেরুর অন্যতম দুর্ঘটনাপ্রবণ রাস্তা হিসেবে বিবেচনা করা হয়। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, ঝুঁকিপূর্ণ এই পাহাড়ি সড়কের ওই অংশটিকে বলা হয় ‘কুরভা দেল দিয়াবলো’, বাংলায় এর তর্জমা দাঁড়ায় ‘শয়তানের বাঁক’।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি ৫০ জন যাত্রী বহন করছিল। এর মধ্যে মাত্র ছয়জন যাত্রী বেঁচে রয়েছেন বলে তাঁরা জানতে পেরেছেন। লিমা থেকে ১৩০ কিলোমিটার দূরে হুয়াচো জেলায় যাচ্ছিলেন তারা।
প্রাথমিক তথ্য থেকে ধারণা করা হচ্ছে, অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটরে ওই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সড়ক থেকে নিচে পড়ে যায়। পেরুর পরিবহন মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করে দেখার ঘোষণা দিয়েছে।
প্রাথমিক প্রতিবেদনে ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলা হলেও পেরু পরিবহন প্রধান ডিনো এসকুডেরো ৩৬ জন মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
দেশটির প্রেসিডেন্ট পেদ্রো পাবলো পেদ্রো পাবলো কুচিনস্কি এক বিবৃতিতে বলেছেন, এই দুর্ঘটনায় পুরো দেশ শোকাহত। হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
লাতিন আমেরিকার এদেশটি পর্যটেকদের পছন্দের তালিকায় বরাবরেই থাকে। যে কারণে দেশটির আয়ের একটি বড় অংশ পর্যটন খাত থেকে আসে।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...