Don't Miss
Home / রাজনীতি / প্যান্ডোরা পেপার্সে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর নাম
বিনোদ চৌধুরীর

প্যান্ডোরা পেপার্সে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর নাম

এমএনএ রাজনীতি ডেস্ক : নেপালের শীর্ষ ধনী বিনোদ চৌধুরীর নাম এসেছে প্যান্ডোরা পেপার্সে। তার সঙ্গে কয়েকজন বিদেশির নাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে একজন বাংলাদেশি রয়েছে, যার নাম আব্দুল আউয়াল মিন্টু। নেপালি টাইমসের প্রতিবেদনে এসব তথ্য দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আব্দুল আউয়াল মিন্টু বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক।

এ প্রতিবেদনে আরো বলা হয়, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে বিনোদের কিছু কোম্পানি প্রতিষ্ঠা করার তথ্যও প্রকাশ করেছে প্যান্ডোরা পেপার্স। সেখানে অংশীদার হিসেবে যাদের নাম পাওয়া গেছে, তাতে আব্দুল আউয়াল মিন্টুর নামও আছে।২০১৮ সালে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন অর্থপাচারের বিষয়ে তার বিরুদ্ধে তদন্ত করে বলেও এতে উল্লেখ করা হয়।

এসব তথ্যের ভিত্তিতে বলা হচ্ছে, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুই প্যান্ডোরা পেপার্সের নেপালি ব্যবসায়ীর অংশীদার।এর আগে ২০১৭ সালে প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারিতে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু, তার স্ত্রী ও তিন ছেলের নাম পাওয়া যায়।

বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিবিদ, ধনকুবেরদের গোপন সম্পদ ও লেনদেনের তথ্য নিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি, দ্য গার্ডিয়ানসহ কয়েকটি সংবাদমাধ্যম মিলে ১ কোটি ১৯ লাখ নথি বিশ্লেষণ করে। গোটা এ তদন্তের নাম দেওয়া হয়েছে প্যান্ডোরা পেপার্স।

প্যান্ডোরা পেপার্সে বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, বিচারক, মেয়রের আর্থিক তথ্য প্রকাশ পেয়েছে। এ তালিকার নেতাদের মধ্যে রয়েছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চেক প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিস, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...