Don't Miss
Home / সাহিত্যপাড়া / ফেসবুক আইডিতে পরীমনির ইঙ্গিতপূর্ণ পোস্ট
পোস্ট

ফেসবুক আইডিতে পরীমনির ইঙ্গিতপূর্ণ পোস্ট

এমএনএ বিনোদন ডেস্কঃ ঢাকাই শোবিজের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির দেয়া ফেসবুকের একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট নানা প্রশ্নের জাল বুনছে।

বুধবার (৯ নভেম্বর) রাত সোয়া ২টার দিকে পরীমণি স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও নির্মাতা রায়হান রাফির ওপর ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুক আইডিতে ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট দিয়েছেন।

পোস্টটিতে তিনি পরীমণি মিমকে মেনশন করে লিখেছেন, “নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল তোমার।”

রায়হান রাফীকে মেনশন করে লিখেছেন, “সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি।”

একই পোস্টে রাজকে উদ্দেশ্য করে পরী লেখেন, “এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার।”

কেন এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন তিনি তা পরিষ্কার করে বলেননি। তবে, অনেকে মনে করছেন, মিমের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন রাজ। এটি তারই সতর্কবার্তা।

উল্লেখ্য, কয়েকদিন আগে রায়হান রাফির ‘দামাল’ সিনেমার প্রোমোশনে সহশিল্পী বিদ্যা সিনহা মীমের হাত ধরা নিয়ে স্বামী শরীফুল ইসলাম রাজের প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...