Don't Miss
Home / আজকের সংবাদ / বন্যার্তদের সহায়তায় পাশে দাঁড়ান : গভর্নর

বন্যার্তদের সহায়তায় পাশে দাঁড়ান : গভর্নর

এমএনএ অর্থনীতি রিপোর্ট : বন্যার্তদের সহায়তায় তাদের পাশে দাঁড়াতে ব্যাংকগু‌লো‌কে এগিয়ে আসার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজ‌লে ক‌বির। একইস‌ঙ্গে বন্যাপরবর্তী পরিস্থিতিতে তাদের পুনর্বাস‌নে পাশে থাকতেও বলেছেন তিনি।

Fazley-Kabirআজ সোমবার বাংলা‌দেশ ব্যাং‌কের জাহাঙ্গীর আলম কনফা‌রেন্স হলে ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট-২০১৫ প্রকাশকা‌লে গভর্নর এ নির্দেশনা দেন।

তিনি ব‌লেন, ‘দে‌শের বি‌ভিন্ন জায়গায় বন্যা প‌রি‌স্থিতি মোকা‌বিলায় সরকার কাজ কর‌ছে। সরকা‌রের পাশাপা‌শি ব্যাংকগু‌লো‌কে সামা‌জিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হি‌সে‌বে এগিয়ে আসা প্রয়োজন।’

বন্যার পরে মানু‌ষের জীবনযাত্রা থে‌কে শুরু ক‌রে কৃষি ব্যবস্থাপনার ক্ষয়ক্ষ‌তি কাটিয়ে উঠতে সার্বিক প্রস্তুতি নি‌তে দেশের ব্যাংকগুলোর প্রধান নির্বাহী‌দের নির্দেশ দেন গভর্নর।

এ সময় ডেপু‌টি গভর্নর আবু হেনা মোহাম্মদ রা‌জি হাসান, এস কে সুর চৌধুরীসহ বি‌ভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...