05এমএনএ রিপোর্ট : ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতি ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা। এ অংক জিডিপির ৫ শতাংশ।
এ ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে ৩৬ হাজার ৩০৫ টাকা (জিডিপির ১ দশমিক ৯ শতাংশ) ও অভ্যন্তরীণ উৎস থেকে ৬১
হাজার ৫৪৮ কোটি টাকা (জিডিপির ৩ দশমিক ১ শতাংশ) সংস্থান করতে হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী।
অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ৩৮ হাজার ৯৩৮ কোটি টাকা (জিডিপির ২%) এবং সঞ্চয়পত্র ও অন্যান্য ব্যাংকবহির্ভূত উৎস থেকে ২২ হাজার ৬১০ কোটি টাকা (জিডিপির ১.১%) আসবে।
এই অংক বিদায়ী ২০১৫-১৬ অর্থবছরের মূল বাজেটের চেয়ে ৯ শতাংশ এবং সংশোধিত বাজেটের চেয়ে ১ শতাংশ কম।
উন্নয়ন ও অনুন্নয়ন খাত মিলিয়ে নতুন অর্থবছরে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এর মধ্যে রাজস্ব হিসেবে ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা আদায়ের পরিকল্পনা দেওয়া হয়েছে বাজেটে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

