এমএনএ খেলাধুলা ডেস্ক : অধিনায়কত্ব হারানোর ক্ষোভে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে চলতি বিপিএলে আর খেলবেন না মেহেদী হাসান মিরাজ। এরই মধ্যে তিনি ঢাকায় ফিরে এসেছেন।শনিবার (২৯ জানুয়ারি) বিপিএলের চট্টগ্রাম পর্বে সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচে তাকে সরিয়ে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় নাঈমকে। এদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হেড কোচ পল নিক্সও টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরে গেছেন। তার অবর্তমানে দায়িত্ব পালন করছেন বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেওয়া শন টেইট।
মিরাজকে অধিনায়ত্ব থেকে সরানোর কারণ হিসেবে এর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষ থেকে জানানো হয়েছিল, মূলত ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর নজর দিতেই মিরাজকে অধিনায়কত্বের ভার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে ক্লাবের এমন সিদ্ধান্তে যে মিরাজ একে বারেই সন্তুষ্ট নন সেটা জানা গেল পরের দিনই।
এবারের আসরে চট্টগ্রামকে শুরুর চার ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মিরাজ। চার ম্যাচের মধ্যে দুই ম্যাচেই জয় পেয়েছিল তার দল। যেখানে তিনি তারা হারিয়েছে তিন অধিনায়কের অভিজ্ঞ দল মিনিস্টার ঢাকাকে। শুধু তাই নয়, তার নেতৃত্বে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্সকেও হারিয়েছে চট্টগ্রাম। এরপরও তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়াটা দৃষ্টিকটু বিষয়ও বটে। এবার আর তাকে অধিনায়কের ভূমিকায় পাচ্ছে না সাগর পাড়ের ক্লাবটি। শুধু অধিনায়ক নয়, খেলবেন না দলের হয়েও।
সোমবার (৩১ জানুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ আছে চট্টগ্রামের। তার আগেই তিনি ফিরে এসেছেন ঢাকায়। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে এখন থেকে দলের অধিনায়কত্বের ভার নাঈম ইসলামের কাঁধে।এদিকে কোচের ভূমিকায়ও পরিবর্তন আসছে চট্টগ্রামের। পল নিক্সন পুরো টুর্নামেন্টে চট্টগ্রামের সঙ্গে থাকতে পারবেন না। তাই বোলিং কোচ শন টেইট দিকনির্দেশনা দেবেন দলকে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

