Don't Miss
Home / আজকের সংবাদ / বিমান বহরে নতুন উড়োজাহাজ ‘ধ্রুবতারা’

বিমান বহরে নতুন উড়োজাহাজ ‘ধ্রুবতারা’

এমএনএ জাতীয় ডেস্ক :  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হল নতুন  উড়োজাহাজ ‘ধ্রুবতারা’।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমান বহরের নতুন এই উড়োজাহাজের উদ্বোধন করেন।

বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি-টু-জি ভিত্তিতে যে তিনটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ কেনা হয়েছে, তার মধ্যে ধ্রুবতারাই প্রথম বহরে যুক্ত হল।

নতুন এ উড়োজাহাজ নিয়ে বিমানের বহরে মোট এয়ারক্রাফটের সংখ্যা হল ১৯টি। তার মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, চারটি বোয়িং ৭৮৭-৮, দুটি বোয়িং ৭৮৭-৯, ছয়টি বোয়িং ৭৩৭ এবং তিনটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ।
কানাডা থেকে বাকি দুটি উড়োজাহাজ জানুয়ারির মধ্যেই চলে আসবে বলে এর আগে জানিয়েছিলেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন।

ড্যাশ-৮ দিয়ে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে বিমান বাংলাদেশের। তিন ঘণ্টার মধ্যে যে গন্তব্যগুলোতে পৌঁছানো যায়, সেখানে এ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধ্রুবতারার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন।

আর গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস অনুষ্ঠান সঞ্চালনা করেন।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...