Don't Miss
Home / হোম স্লাইডার / বিরোধীদলের আপত্তি সত্বেও সংসদ অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতির ভাষণ, অধ্যাদেশ যাচাইয়ে কমিটি

বিরোধীদলের আপত্তি সত্বেও সংসদ অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতির ভাষণ, অধ্যাদেশ যাচাইয়ে কমিটি

সংসদ প্রতিবেদক

আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। সংসদে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ও এর সহযোগী এবং জোটভুক্ত দলগুলোর আপত্তি সত্বেও অধিবেশনের প্রথম দিনেই জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদ ভবন থেকে বের হয়ে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, অধিবেশনের প্রথম দিনে মোট ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হবে। এসব অধ্যাদেশ পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। কমিটি যাচাই-বাছাই করে নির্ধারণ করবে কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনগুলো ল্যাপস (বাতিল) হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বর্তমান সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় অধিবেশনের শুরুতে একজন জ্যেষ্ঠ সদস্যের সভাপতিত্বে কার্যক্রম শুরু হবে। পরে সংসদ নেতার প্রস্তাবের ভিত্তিতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে কাদের মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন নিয়ে আলোচনা হয়।

x

Check Also

প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অনুমোদন পাচ্ছে ৩ লাখ কোটি টাকার এডিপি

অর্থনৈতিক প্রতিবেদক প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এবার প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে আসছেন প্রধানমন্ত্রী ...