Don't Miss
Home / হোম স্লাইডার / বিলুপ্তরি পথে চারুশিল্প ॥ কারিগরদের মানবেতর জীবন

বিলুপ্তরি পথে চারুশিল্প ॥ কারিগরদের মানবেতর জীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি : প্লাস্টিক সামগ্রির দাপটে চুয়াডাঙ্গার জীবননগরের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বেত ও বাঁশের চারুশিল্প আজ বিলুপ্তির পথে। ফলে মানবেতর জীবন যাপন করছে কারিগররা ।

সরেজমিনে জীবননগর উপজেলা ঘুরে দেখা গেছে, প্রসিদ্ধ কারিগররা তাদের ভাগ্যের উন্নয়নের জন্য বাপ-দাদার রেখে যাওয়া পেশা ছেড়ে দিয়ে বেছে নিচ্ছে বিভিন্ন পেশা। যার ফলে, বেত ও বাঁশের তৈরি জিনিসের প্রতি মানুষের দিনদিন আগ্রহ হারিয়ে ফেলছে। এই উপজেলার তৈরী বেত ও বাঁশ শিল্পের সুনাম চুয়াডাঙ্গা জেলাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ছড়িয়ে রয়েছে।

Chuadanga-Charushilpo-1চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বেত ও বাঁশ শিল্পীরা এখন অনেক মানবেতর জীবন যাপন করছে। এই উপজেলার আন্দুলবাড়িয়া, শিয়ালমারী, উথুলী, তেতুলিয়া,ও বাড়ভাঙ্গা গ্রামের প্রায় ৮শ পরিবার বেত ও বাঁশ শিল্পের সঙ্গে জড়িত রয়েছে। যারা বাঁশ দিয়ে তৈরি করে চাটাই, ঝুড়ি, কুলা, টুকা ,ডালা, পেছে, চালুন, খাঁচা, মোড়া, খারইসহ বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করে, স্থানীয় বাজার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায়ও বাজারজাত করা হয়ে থাকতো।

কিন্তু বর্তমান ডিজিটাল সময়ে প্লাস্টিক সামগ্রীর দাপটে বেত ও বাঁশ শিল্পের চাহিদা প্রায় শেষ বিলুপ্তির পথে। এই পেশার সঙ্গে জড়িত শরিফুল, শহিদুল ইসলাম, সামাদ, ছলেমান, সুনল দাস, জতেন্দ্র নারায়ন, মন্টু, আরিফুলসহ বেশ কয়েক আমাদের চুয়াডাঙ্গা প্রতিনিধি সনজিত কর্মকারকে বলেন, বর্তমানে প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ ও সরকারী পৃষ্ঠপোষকতা না থাকায় এবং বাজারে বাহারী ধরনের প্লাস্টিক সামগ্রীর দাপটে বেত ও বাঁশ শিল্পের ব্যবহারের বেহালদশা।

তারা আরো বলেন, আমাদের খোঁজ-খবর কেউ রাখেনা, বর্তমানে আমাদের সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে। কখনো কখনো খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে, অথচ আমাদের খবর কেউ রাখেনা।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...