Don't Miss
Home / হোম স্লাইডার / বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ হয়নি

বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ হয়নি

 এমএনএ সংবাদ ডেস্ক :  বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে এবার নির্ধারিত সময়ে হচ্ছে না তাবলিগ জামায়াতের সবচেয়ে বড় জমায়েত বিশ্ব ইজতেমা।
তবে কবে নাগাদ ইজতেমা হবে সে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে জানুয়ারি পর্যন্ত। পরবর্তী সময়ে ইজতেমা হবে কিনা আগামী বছরের জানুয়ারি পর্যন্ত করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি সাপেক্ষে আগামী বছর ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের শুরুর দিকে ইজতেমা আয়োজনে সরকারের কাছে প্রস্তাব দিয়েছে তাবলিগের বিভক্ত দুটি গ্রুপ।

জানুয়ারি পর্যন্ত করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিয়ে ইজতেমার তারিখ ঠিক করা হবে বলে গণমাধ্যমে জানিয়েছেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
তবে কবে নাগাদ ইজতেমা হবে সে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে জানুয়ারি পর্যন্ত। পরবর্তী সময়ে ইজতেমা হবে কিনা আগামী বছরের জানুয়ারি পর্যন্ত করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি সাপেক্ষে আগামী বছর ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের শুরুর দিকে ইজতেমা আয়োজনে সরকারের কাছে প্রস্তাব দিয়েছে তাবলিগের বিভক্ত দুটি গ্রুপ।

x

Check Also

জামায়াত ফেরেশতাদের দল নয় : ডা. শফিকুর রহমান

এমএনএ নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ...