Don't Miss
Home / ফিচার / বিশ্ব মেডিটেশন দিবস আজ
বিশ্ব মেডিটেশন দিবস

বিশ্ব মেডিটেশন দিবস আজ

এমএনএ ফিচার ডেস্কঃ আজ বিশ্ব মেডিটেশন দিবস। দিবসটি পালনের বিষয় আসলে প্রতীকী। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে। এবারের প্রতিপাদ্য ‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’।

মেডিটেশন অর্থ ধ্যান বা সাধনা। মেডিটেশনকে এক বাক্যে বলা যায়, মাথা ঠাণ্ডা রাখা ও মনকে নেতিবাচক ভাবনা থেকে মুক্ত রাখার বৈজ্ঞানিক প্রক্রিয়া। মাথা ঠান্ডা রেখে মগজকে বেশি কাজে লাগানোই মেডিটেশন বা ধ্যানের লক্ষ্য। মেডিটেশন মনের নেতিবাচক চিন্তার বিনাশ করে ব্যক্তিকে আত্মপ্রত্যয়ী, সাহসী ও ইতিবাচক করে তোলে।

বিশ্বজুড়ে প্রায় ৫০ কোটি মানুষ নিয়মিত ধ্যান বা মেডিটেশন করেন। গত কয়েক বছর ধরে পৃথিবীজুড়ে কিছু প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যেগে ২১ মে বিশ্ব মেডিটশন দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বিভিন্ন শ্রেণী-পেশা ও বয়সের মানুষ এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। উজ্জীবিত হচ্ছেন শক্তি ও উদ্যমে।

বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করবে বিভিন্ন ব্যক্তি ও সেবামূলক প্রতিষ্ঠান। বাংলাদেশে বিশ্ব মেডিটেশন দিবস পালনের মূল উদ্যোক্তা কোয়ান্টাম ফাউন্ডেশন। দিবসটি পালনে মাসব্যাপী আয়োজন রয়েছে এই ফাউন্ডেশনের। সংগঠনটির উদ্যোগে আজ শনিবার ফাউন্ডেশনের সেল, প্রিসেল, শাখা, সেন্টারসহ দুই শতাধিক উদ্যোগে উন্মুক্ত স্থানে সাংগঠনিকভাবে এবং ঘরে ঘরে ব্যক্তিগতভাবে লাখ লাখ মানুষ সম্মিলিত মেডিটেশনে অংশ নেবেন।

সংগঠনটি থেকে জানানো হয়, সুস্থ দেহের জন্যে যেমন ব্যায়ামের প্রয়োজন, তেমনি মনের সার্বিক সুস্থতার জন্যে প্রয়োজন নিয়মিত মেডিটেশন চর্চার। অর্থাৎ নিয়মিত মেডিটেশন মনকে রাগ ক্ষোভ ঘৃণা হতাশা বিষণ্ণতা দুঃখসহ সব রকম মানসিক চাপ বা স্ট্রেস থেকে মুক্ত রাখে। ফলে একজন মানুষ সুস্থ ও ভালো মানুষ হওয়ার পথে এগিয়ে যায় সহজেই। আর অসংখ্য ভালো মানুষ নিয়েই তো একটি ভালো দেশ।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...